...
...
Next Story

বছরের প্রথমেই বলিউডে দুঃসংবাদ, স্ত্রীকে নিয়ে দুর্ঘটনার কবলে আশীষ বিদ্যার্থী

বছর শুরু না হতেই ফের দুঃসংবাদ। পথ দুর্ঘটনায় আক্রান্ত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী। সঙ্গে ছিলেন স্ত্রী রূপালী বড়ুয়া। শুক্রবার গুয়াহাটির গীতানগরের জু রোডে হঠাৎ করে পথ দুর্ঘটনায় আক্রান্ত হন তাঁরা।

Published on: Jan 03, 2026 04:42 PM IST
Advertisement

বছর শুরু না হতেই ফের দুঃসংবাদ। পথ দুর্ঘটনায় আক্রান্ত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী। সঙ্গে ছিলেন স্ত্রী রূপালী বড়ুয়া। শুক্রবার গুয়াহাটির গীতানগরের জু রোডে হঠাৎ করে পথ দুর্ঘটনায় আক্রান্ত হন তাঁরা।

স্ত্রীকে নিয়ে দুর্ঘটনার কবলে আশীষ বিদ্যার্থী
স্ত্রীকে নিয়ে দুর্ঘটনার কবলে আশীষ বিদ্যার্থী

জানা গিয়েছে, দুর্ঘটনার রাতে স্ত্রীকে নিয়ে অভিনেতা নৈশভোজ সারতে গিয়েছিলেন। নৈশ ভোজ সেরে রাস্তা পার হতে গিয়েই ঘটে যায় এই দুর্ঘটনা। তবে শনিবার সকালেই একটি ভিডিও করে অভিনেতা সকলকে জানান নিজের সুস্থতার কথা।

আরও পড়ুন: 'ছাঁকনি দিয়ে সবাইকে বাদ... ', বছরের শেষে মেয়েকে নিয়ে কোন প্রতিজ্ঞা শ্রীময়ীর?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা, যেখানে তিনি বলেন, আমি এবং রুপালি দুজনেই ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় আছেন তাই আপনাদের জানানো খুব প্রয়োজন যে আমরা দুজনেই ভালো আছি। তবে রুপালি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আহত বাইক চালকেরও খোঁজ নিয়েছি আমরা। উনিও আগের থেকে ভালো আছেন। জ্ঞান ফিরেছে।

অভিনেতার কথা শুনে বোঝাই গেল, দুর্ঘটনায় শুধু তারকা দম্পতি নয় আহত হয়েছিলেন এক বাইক চালক। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে ঘটনার স্থল থেকে নিয়ে গিয়ে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হওয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ।

আরও পড়ুন: 'আবারও ভালোবাসা আমায় ছেড়ে...', ভাঙা গড়ার মধ্যে কেমন কাটল মিশমির ২০২৫?

কী ঘটেছিল?

যতটুকু জানা গিয়েছে, ওই বাইক চালক খুব দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন। অন্যদিকে রাস্তা পার হচ্ছিলেন তারকা দম্পতি। দ্রুত গতিতে বাইক থাকার কারণে ব্রেক মারতে পারেননি তিনি। টাল সামলাতে না পেরে আশীষ বিদ্যার্থী এবং রূপালী বড়ুয়াকে ধাক্কা মারেন ওই ব্যক্তি। খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছে যান গীতানগর থানার পুলিশ। উদ্ধার করে সকলকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe