একটা গোটা বছর কেমন যেন দেখতে দেখতে কেটে গেল। এই বছরে বহু মানুষ বহু প্রিয়জনকে হারিয়েছে, তেমন অনেক মানুষকে নতুন করে পেয়েছে। কিন্তু মিশমি দাসের ২০২৫ কেটেছে বিভিন্ন চড়াই উতরাই-এর মধ্যে দিয়ে।
একটা গোটা বছর কেমন যেন দেখতে দেখতে কেটে গেল। এই বছরে বহু মানুষ বহু প্রিয়জনকে হারিয়েছে, তেমন অনেক মানুষকে নতুন করে পেয়েছে। কিন্তু মিশমি দাসের ২০২৫ কেটেছে বিভিন্ন চড়াই উতরাই-এর মধ্যে দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গোটা বছরের মধ্যে তিনি কিভাবে নিজেকে ধীরে ধীরে গড়ে তুললেন সেটাই জানালেন একটা পোষ্টের মাধ্যমে।
ভাঙা গড়ার মধ্যে কেমন কাটলো মিশমির ২০২৫?
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লেখেন, ২০২৫, এমন একটা বছর তুমি যে আমাকে এমন ভাবে ভেঙে শুরু করেছো, যা আমি কখনও চাইনি। একটা শরীর যে সুস্থ হওয়ার জন্য লড়াই করেছে, একটা মন যে আবার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, আমি চুপচাপ এগিয়েছি। একজন চ্যাম্পিয়নের মতো যে নিজেকে সবসময় সাহসী বলে মনে করে না। কিন্তু নিজেকে সাহসী দেখায়।
অভিনেত্রী আরও লেখেন, আমি বিশ্বাসের উপর ভর দিয়ে আমার স্বপ্নের শহর তৈরি করেছিলাম। আমার বিশ্বাস ছিল যে সে আমার সঙ্গে অর্ধেক পথে দেখা করবে কিন্তু সেটা হয়নি। আমার কেরিয়ারের ক্ষেত্রেও আমি এমন জায়গায় ছিলাম যেটা আমায় ধাক্কা দিয়েছে, আমাকে প্রশ্ন করেছে আবার কখনও আমাকে ভালোবেসেছে।
মিশমি লেখেন, সবশেষে ভালোবাসা আমার কাছে আসলো এবং আমার কানে ফিসফিস করে বলল যে প্রতিটি ব্যর্থতা আর হৃদয় ভেঙে যাওয়া একটা কারণ নিয়ে আমার জীবনে এসেছে। এই বছর আমি কাটিয়েছি অনেক ক্ষমাহীন রাত। চলে যাওয়ার মধ্যেও শেখা ছিল, ক্ষতির মধ্যেও অনেক স্পষ্টতা ছিল। আমি আমার মূল্য সেখানে খুঁজে পেয়েছি যেখানে আমার বৈধতা রয়েছে।
সবশেষে তিনি লেখেন, আমি এমন একটা সমাজ গড়ে তুলতে পেরেছি যেখানে আমি একসময় নিজেকে একা বলে মনে করতাম। আমি শিখেছি কিভাবে নিজের মতো করে দাঁড়াতে হয়। ভয় না পেয়ে লড়াই করতে হয়। তাই ২০২৫ আমাকে এমন কিছু শিক্ষা দিয়ে গেল যা আমাকে বাঁচার শক্তি যুগিয়েছে তাই ২০২৫ কে অনেক অনেক ধন্যবাদ।
২০২৬ আশাকরি তুমি অনেক বেশি নম্রতা নিয়ে আসবে। আমার যেখানে থাকার কথা আমি সেখানেই আছি। আশা করি সবকিছু ভাল হবে। সবশেষে যোগ করেন অভিনেত্রী।