ছোট পর্দায় প্রথমবার একসঙ্গে দেবশঙ্কর-সোহিনী, বলবেন ভালোবাসার গল্প

‘চিরসখা’ ধারাবাহিকে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির প্রেমের গল্প কিন্তু বেশ ভালোই লেগেছে দর্শকদের। টিআরপি তালিকায় এই ধারাবাহিকটি মোটামুটি ভালো ফল করছে। স্টার জলসা এমন একটি গল্প সম্প্রচারিত হওয়ার পর এবার জি বাংলাতেও আসতে চলেছে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির প্রেমের গল্পের কাহিনি।

Published on: Dec 28, 2025, 14:38:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘চিরসখা’ ধারাবাহিকে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির প্রেমের গল্প কিন্তু বেশ ভালোই লেগেছে দর্শকদের। টিআরপি তালিকায় এই ধারাবাহিকটি মোটামুটি ভালো ফল করছে। স্টার জলসায় এমন একটি গল্প সম্প্রচারিত হওয়ার পর এবার জি বাংলাতেও আসতে চলেছে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির প্রেমের গল্পের কাহিনি।

ছোট পর্দায় প্রথমবার একসঙ্গে দেবশঙ্কর-সোহিনী
ছোট পর্দায় প্রথমবার একসঙ্গে দেবশঙ্কর-সোহিনী

তবে চমক এখানেই শেষ নয়। এই প্রথম ছোট পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত। নাম দুটি শুনলেই বুঝতে পারছেন, দুজন স্বনামধন্য শিল্পী এবার ছোট পর্দায় অভিনয় করতে চলেছেন। ধারাবাহিকের নাম ‘কমলা নিবাস’।

আরও পড়ুন: লগ্নজিতার পর এবার মধুবন্তী, ‘কুঞ্জ সাজাও’ গান গাইতেই কেড়ে নেওয়া হলো মাইক্রোফোন

দেবশঙ্কর হালদার এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও সোহিনী এই প্রথম অভিনয় করতে চলেছেন কোনও মেগা ধারাবাহিকে। যদিও এর আগে এক সঙ্গে অভিনয় করেছিলেন দেবশঙ্কর-সোহিনী। উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি ‘অলীক সুখ’ সিনেমায় দেখা গিয়েছিল দুই শিল্পীকে।

তবে একসঙ্গে অভিনয় করলেও একে অপরের বিপরীতে অভিনয় করেননি তাঁরা। তাই বলা যেতেই পারে এই প্রথম একে অপরের বিপরীতে অভিনয় করবেন শিল্পী যুগল। তবে এর আগে ছোট পর্দায় অভিনয় করলেও মাঝে ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন দেবশঙ্কর হালদার, এবার মনের মত চরিত্র পেয়েই হয়তো আবার রাজি হয়েছেন ছোট পর্দায় অভিনয় করতে।

আরও পড়ুন: 'আপনারা তো পশু…', বেপরোয়া দর্শকদের ধমকে থামালেন কৈলাস খের

ধারাবাহিক প্রসঙ্গে

ধারাবাহিকের নাম ‘কমলা নিবাস’ অর্থাৎ একটি বাড়িকে কেন্দ্র করে তৈরি হবে ধারাবাহিকের গল্প। এই বাড়িতে যে দুই মূল সদস্য রয়েছেন তারা দুজন শিল্পী। তবে এর থেকে বেশি আর কিছু জানা যায়নি। চ্যানেলের তরফ থেকেও এখনও কিছু জানানো হয়নি। তবে নতুন প্রজন্মের প্রেমের গল্পের পাশাপাশি বয়স্কদের প্রেমের গল্পের মধ্যেও যে নতুনত্ব তৈরি করা যায় তা এর মধ্যেই দর্শকরা দেখেছেন। আবারও একটি নির্ভেজাল প্রেমের গল্প দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।