'আপনারা তো পশু…', বেপরোয়া দর্শকদের ধমকে থামালেন কৈলাস খের

শীতকাল মানেই বিভিন্ন শহরের আনাচে-কানাচে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন অনুষ্ঠানে তারকাদের সমাগম। তেমনি অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে গোয়ালিয়াগরে একটি অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন শিল্পী কৈলাস খের। কিন্তু অনুষ্ঠান চলাকালীন এমন একটি অভিজ্ঞতা শিকার হলেন তিনি, যা মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টে দিল।

Published on: Dec 26, 2025, 20:36:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শীতকাল মানেই বিভিন্ন শহরের আনাচে-কানাচে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন অনুষ্ঠানে তারকাদের সমাগম। তেমনি অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে গোয়ালিয়াগরে একটি অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন শিল্পী কৈলাস খের। কিন্তু অনুষ্ঠান চলাকালীন এমন একটি অভিজ্ঞতা শিকার হলেন তিনি, যা মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টে দিল।

বেপরোয়া দর্শকদের ধমকে থামালেন কৈলাস খের
বেপরোয়া দর্শকদের ধমকে থামালেন কৈলাস খের

এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে মানুষ যেন বড্ড বেশি অধৈর্য এবং অসচেতন। সেই অসচেতনতার এটি দৃশ্য ফুটে উঠল কৈলাস খেরের অনুষ্ঠান চলাকালীন। অনুষ্ঠান চলতে চলতেই আচমকা, দর্শকরা ব্যারিকেট ভেঙে একেবারে সামনে চলে আসেন গায়কের, যা দেখে কিছুটা থতমত খেয়ে যান সংগীতশিল্পী।

আরও পড়ুন: 'তিন দিনের মধ্যে তোমরা সুখবর... ', তবে কি আবার গর্ভবতী মধুবনী?

কনসার্ট শুরু যখন হয়েছিল তখন সবকিছু ঠিকই ছিল। কিন্তু আচমকাই মঞ্চের সামনে উন্মুক্ত জনতা ব্যারিকেট ভেঙে সামনে চলে আসে। তাদের অনুসরণ করে আরও কিছু দল নিরাপত্তা রক্ষীদের অগ্রাহ্য করে একেবারে মঞ্চের সামনে চলে আসে। এনাদের মধ্যে কেউ কেউ শিল্পীকে কাছ থেকে দেখতে চান কেউ আবার ছবি তুলতে চান।

কিন্তু ভক্তদের আচরণে ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে যান কৈলাস খের নিজেই। বারবার তিনি অনুরোধ করলেও জনতাকে যখন আটকাতে পারেন না তখন কার্যত বাধ্য হয়ে কনসার্ট থামিয়ে দেন তিনি। শুধু তাই নয় মঞ্চে দাঁড়িয়ে তিনি উন্মুক্ত জনতাকে ‘পশু’ বলে সমাধান করতেও পিছপা হন না।

আরও পড়ুন: 'ঋত্বিক কী করে রাজি হলেন...?' ‘কর্মা কোর্মা’-কে ‘অখাদ্য সিরিজ’ বলে দাবী তসলিমার

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কৈলাস খের মঞ্চে দাঁড়িয়ে বলছেন, 'কেউ যদি আমাদের সামনে অথবা আমাদের বাদ্যযন্ত্রের কাছাকাছি আসেন তাহলে কিন্তু এখনই অনুষ্ঠান বন্ধ করে দেব। আমরা আমাদের অনুরাগীদের সবসময় সম্মান করি কিন্তু আপনারা এই মুহূর্তে পাশবিক আচরণ করছেন।

কৈলাস খেরের এত কিছু বলার পরেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করতে রাজি হন না দর্শকরা। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের থেকেও সাহায্য না পেয়ে অবশেষে গান থামিয়ে স্টেজ থেকে চলে যান কৈলাস খের। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের নিন্দায় সরব হয়েছেন নেট দুনিয়ার একাংশ।