'ছাঁকনি দিয়ে সবাইকে বাদ... ', বছরের শেষে মেয়েকে নিয়ে কোন প্রতিজ্ঞা শ্রীময়ীর?
চলতি বছরে অনেক কটাক্ষের সম্মুখীন হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। কখনও স্বামীকে নিয়ে, কখনও মেয়েকে নিয়ে শুনতে হয়েছে অনেক খারাপ মন্তব্য। যদিও কিছু কিছু ক্ষেত্রে উচিত জবাব দিতে পিছপা হননি তিনি।
চলতি বছরে অনেক কটাক্ষের সম্মুখীন হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। কখনও স্বামীকে নিয়ে, কখনও মেয়েকে নিয়ে শুনতে হয়েছে অনেক খারাপ মন্তব্য। যদিও কিছু কিছু ক্ষেত্রে উচিত জবাব দিতে পিছপা হননি তিনি। কিন্তু এরপরেও কিছু কথা তো মনে থেকেই যায় তাই নতুন বছরে প্রথম থেকেই সেই সবকিছু বাদ দিয়ে দেওয়া সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
বছরের শেষে মেয়েকে নিয়ে কোন প্রতিজ্ঞা শ্রীময়ীর?
একমাত্র মেয়েকে নিয়ে বর্ষশেষে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, আমার মেয়ে নতুন বছর থেকে সকলকে প্রমিস করছে সে আর কোন দুষ্টুমি করবে না, খাওয়ার সময় বা ঘুমানোর সময় কোনরকম জ্বালাতন করবে না। খুব ভালো মেয়ে হয়ে থাকবে।
মায়ের মুখে এই কথা শুনে হেসে খেলে ছোট্ট কৃষভি। হয়তো সে কিছুই বুঝতে পারে না কিন্তু তার ওই হাসি দেখেই যেন নিমেষে মন ভালো হয়ে যায়। এরপরই অভিনেত্রী বলেন, আমিও নতুন বছরে নিজেকে কথা দিচ্ছি যে সমস্ত আত্মীয়-স্বজনরা আমাদের কষ্ট দিয়েছে সেই সমস্ত টক্সিক মানুষকে ছাঁকনি দিয়ে ছাঁটাই করে বাদ দিয়ে দেব।
নতুন বছরে তাই হাসিমুখে শুধুমাত্র পজেটিভ মানুষজনকে নিয়েই এগোতে চান শ্রীময়ী। আগামী দিনে হয়তো আবার কম বেশি ধাক্কা তিনি খাবেন কিন্তু চেষ্টা করবেন এমন মানুষের থেকে দূরে থাকতে যারা সব সময় তাকে এবং তার গোটা পরিবারকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিককে অভিনয় করছেন শ্রীময়ী চট্টরাজ। ইতিমধ্যেই নিজের অভিনয়ের মাধ্যমে আবার সকলের মন জয় করেছেন তিনি। যদিও জীবনের ছোটখাটো মুহূর্তের আপডেট প্রায়সই তিনি দিতে থাকেন সোশ্যাল মিডিয়ায়, তাই কিছুদিন আগেই হাসি খুশি থাকা কৃষভির শরীর খারাপের কথা শুনে বিচলিত হয়েছেন সকলেই।
Home/Entertainment/'ছাঁকনি দিয়ে সবাইকে বাদ... ', বছরের শেষে মেয়েকে নিয়ে কোন প্রতিজ্ঞা শ্রীময়ীর?