...
...
Next Story

Avrajit Chakraborty: 'একটা বছরে সংসারটা তো হল...', অভ্রজিতের পোস্টে কীসের ইঙ্গিত?

Avrajit Chakraborty: ‘চিরদিনই তুমি যে আমার’, ধারাবাহিকটি দর্শকদের মনে প্রথম থেকেই আলাদা জায়গা করে নিয়েছিল। কিন্তু এই ধারাবাহিক ঘিরে যত বিতর্ক তৈরি হয়েছে, তত বিতর্ক হয়তো খুব কম ধারাবাহিকে দেখতে পাওয়া গিয়েছে।

Published on: May 1, 2026, 21:58:15 IST
Advertisement

Avrajit Chakraborty: ‘চিরদিনই তুমি যে আমার’, ধারাবাহিকটি দর্শকদের মনে প্রথম থেকেই আলাদা জায়গা করে নিয়েছিল। কিন্তু এই ধারাবাহিক ঘিরে যত বিতর্ক তৈরি হয়েছে, তত বিতর্ক হয়তো খুব কম ধারাবাহিকে দেখতে পাওয়া গিয়েছে। পর্দার ‘অপর্ণা’ থেকে শুরু করে পর্দার ‘কিঙ্কর’, প্রত্যেকে সঙ্গেই বাকবিতণ্ডায় জড়িয়েছেন ‘আর্য’ ওরফে জীতু।

'একটা বছরে সংসারটা তো হল...', অভ্রজিতের পোস্টে কীসের ইঙ্গিত?
'একটা বছরে সংসারটা তো হল...', অভ্রজিতের পোস্টে কীসের ইঙ্গিত?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে ফের একটি ইঙ্গিতবহ পোস্ট করতে দেখা গেল অভিনেতাকে। তিনি লেখেন, ‘চিরদিনই তুমি যে আমার শুধুমাত্র একটি সিরিয়াল নয় তাঁর কাছে এটি একটা আবেগ। তবে দীর্ঘ অভিনয় জীবনে তিনি এত টালমাটাল অবস্থা কোন সিরিয়ালই দেখেননি বলে জানান। যদিও তিনি এও মনে করেন এক সংসারে থাকলে মতভেদ হবেই।’

আরও পড়ুন: কালো ব্রা, সঙ্গে উন্মুক্ত পেট! প্রেগনেন্সি ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন ইনকার মা!

অভ্রজিত লেখেন, ‘ভাবুন একটা বছরের সংসারটা তো হল। আপনাদের সঙ্গে আমাদের। প্রত্যেক সদস্য জান প্রাণ দিতে পেরেছে আপনাদের জন্য। আমি সত্যি থ্যাঙ্কফুল সমস্ত ভক্ত, দর্শকদের জন্য। সংসারে ঝগড়া হয় মিটেও যায় কিন্তু সংসার ভাঙ্গে কি! কুর্নিশ আপনাদের অনেক ভালোবাসা, পাশে থাকবেন।’

আরও পড়ুন: কুয়াশার আড়ালে আসল খুনি! ‘কুহেলি’র রহস্য উদঘাটনে বেরিয়ে আসবে কোন ভয়ানক সত্যি?

প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর পর জীতু কমলের সঙ্গে মতবিরোধ হয় অভ্রজিত চক্রবর্তীর। রাহুলের পাশে নিজের গলায় মালা দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন অভ্রজিত, যার পাল্টা জবাব দেন জীতুও। তবে সেই সমস্যার জেরেই কি অভ্রজিত ধারাবাহিক ছেড়ে দিলেন, সেটা এখনও অজানা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe