কিছুদিন আগে আয়েশা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি জানিয়েছিলেন তিনি স্লিপ ডিস্ক- এ আক্রান্ত। কোমরের ব্যথায় তিনি এতটাই জর্জরিত যে নিজের নাচের ক্লাস পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে তাকে। যদিও এরপরেই তিনি পুরুলিয়া ঘুরতে গিয়েছিলেন বাবা মায়ের সঙ্গে। অভিনেত্রীকে দেখে বোঝাই গিয়েছিল তিনি অনেকটাই সুস্থ এখন।

কিন্তু এবার নিজের অসুস্থতা নিয়ে তৈরি হওয়া গুজব দেখে রাগে ফেটে পড়লেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলেন, ‘বেশকিছু পেজ থেকে পোস্ট করা হচ্ছে যে আমি ভয়ংকর রোগে আক্রান্ত। আট বছর ধরে আমি লড়াই করছি অসহ্য যন্ত্রণায়। আমি নাকি বিষ খেয়ে মরে যাওয়ার কথা ভাবছি। আমার কপালে সুখ টিকলো না।’
আরও পড়ুন: এই মানুষটাকে তো চিনতামই না', মনামীর বন্ধু হলেও বিগ বসের খেলায় কাকে সাপোর্ট করছেন সৌম্য?
এই সমস্ত পেজের স্ক্রিনশট নিজের ওয়ালে পোস্ট করে অভিনেত্রী জানান, এমন বিভ্রান্তিকর পোস্টে ভীষণভাবে আঘাত পেয়েছেন তার বাবা-মা। আত্মীয় বা কাছের মানুষজন বারবার ফোন করে জিজ্ঞাসা করছেন অসুস্থতার কথা। কিন্তু অসুস্থ আর চোট লাগা দুটো আকাশ পাতাল তফাৎ। যারা এই অসুখ সম্পর্কে ওয়াকিবহুল নয়, তাদের ভালো করে অভিনেত্রী বুঝিয়েছেন যে তিনি ছোটবেলায় নাচ করতে গিয়ে চোট পান এবং তার জন্য মাঝেমধ্যে সমস্যা হয়। এটা কোনও রোগ নয়।
সবশেষে অভিনেত্রী করজোরে অনুরোধ করে বলেন, ‘দয়া করে এমন বিভ্রান্তিকর পোস্ট কেউ করবেন না। কেউ যদি করে থাকেন তাহলে দয়া করে ডিলিট করে দিন। আমার এই ভিডিও দেখার পরেও যদি কেউ এমন পোস্ট করেন আমাকে নিয়ে তাহলে আমি আগামী দিনে আইনি পথে এগোতে বাধ্য হব।’
{{/usCountry}}সবশেষে অভিনেত্রী করজোরে অনুরোধ করে বলেন, ‘দয়া করে এমন বিভ্রান্তিকর পোস্ট কেউ করবেন না। কেউ যদি করে থাকেন তাহলে দয়া করে ডিলিট করে দিন। আমার এই ভিডিও দেখার পরেও যদি কেউ এমন পোস্ট করেন আমাকে নিয়ে তাহলে আমি আগামী দিনে আইনি পথে এগোতে বাধ্য হব।’
{{/usCountry}}আরও পড়ুন: পরিচয় না জেনেই ছুটিকে ভালবেসে ফেলল অভি, তাহলে কি ছোটবেলার বন্ধুকে ভুলে গেল সে?
আয়েশার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। না জেনে কোন ব্যক্তির সম্পর্কে এমন বিভ্রান্তিকর মন্তব্য অনেক সময় পরিবারই সমস্যা তৈরি করে। যদিও গোটা ভিডিওয় ব্যাপারটা খুব ভালোভাবেই সামলে চেন অভিনেত্রী, যাতে খুশি হয়েছেন আয়েশার ভক্তরা।