...
...
Next Story

Babli Sundori: বিনায়কের বাড়িতে এন্ট্রি বাবলি সুন্দরীর, তবে কি শুরু ভালবাসার গল্প?

Babli Sundori: ‘বাবলি সুন্দরী’, এমন একজন মেয়ের নাম যে সবসময় সবাইকে হাসাতে পারে। নিজের কর্মকাণ্ড এবং কমেডির দ্বারা সব সময় সকলের মন জয় করে রাখতে পারে সে। কিন্তু এই বাবলি কি পারবে বিনায়কের মন জয় করতে? সেই প্রশ্নই দর্শকদের দিকে ছুঁড়ে দিল বাবলি সুন্দরীর নতুন প্রোমো।

Published on: May 30, 2026 06:41 PM IST
Advertisement

Babli Sundori: ‘বাবলি সুন্দরী’, এমন একজন মেয়ের নাম যে সবসময় সবাইকে হাসাতে পারে। নিজের কর্মকাণ্ড এবং কমেডির দ্বারা সব সময় সকলের মন জয় করে রাখতে পারে সে। কিন্তু এই বাবলি কি পারবে বিনায়কের মন জয় করতে? সেই প্রশ্নই দর্শকদের দিকে ছুঁড়ে দিল বাবলি সুন্দরীর নতুন প্রোমো।

বিনায়কের বাড়িতে এন্ট্রি বাবলি সুন্দরীর
বিনায়কের বাড়িতে এন্ট্রি বাবলি সুন্দরীর

প্রমো প্রসঙ্গে

বাবলি সুন্দরীর নতুন প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে, বাবলির আর বিনায়কের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যেখানে দেখতে পাওয়া যায় বাবলির জুতো ক্যাচ করে নিয়েছে বিনায়ক। তবে এই রিল দেখে রেগে না গিয়ে বিনায়ক হেসে ফেলে।

আরও পড়ুন: আবারও একটি মৃত্যু সংবাদ, কাছের মানুষকে হারালেন সায়ন্তনী গুহ ঠাকুরতা

বিনায়কের মুখে এই হাসি দেখে বিনায়কের বাবার মনে হয় যে এই মেয়েটি একমাত্র পারবে তার ছেলের হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে দিতে। যেমন ভাবা তেমন কাজ, বিনায়কের ছোট মেয়ের ন্যানি হয়ে বাবলি এন্ট্রি নেয় বিনায়কের বাড়িতে।

বাবলিকে দেখেই বিনায়কের বাড়ির সকলে হাঁ হয়ে যায়। বাবলির রূপ নিয়ে চলতে থাকে কাঁটাছেড়া। যদিও তাতে বাবলির কিছুই এসে যায় না, সে ভীষণভাবে অভ্যস্ত এতে আর তাই সকলের কটাক্ষের জবাব দেয় সে।

বাবলি সুন্দরীর এই মজাদার এপিসোড দেখার জন্য আগামী ১ থেকে ৪ জুন পর্যন্ত আপনাকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। ঠিক সন্ধে ছটায় আপনাকে হাসাতে টিভির পর্দায় হাজির হবে বাবলি সুন্দরী।

আরও পড়ুন: যে নন্দনে তিনি ছিলেন ব্রাত্য, এবার সেখানেই দেখানো হবে অনীকের ছবি, ঘোষণা অগ্নিমিত্রার

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় দেখতে পাওয়া গেল পুষ্পিতা মুখোপাধ্যায়কে। হানির মেয়ের চরিত্রে অভিনয় করছেন বিয়াস। ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীনিকা ঘোষালকে। হানির প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন অমৃতা দেবনাথ। বাবলি সুন্দরী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন স্নেহা গুড়িয়া।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe