Anik Dutta: যে নন্দনে তিনি ছিলেন ব্রাত্য, এবার সেখানেই দেখানো হবে অনীকের ছবি, ঘোষণা অগ্নিমিত্রার

Anik Dutta: গত ২৭ মে আত্মহত্যা করেন টলিউডের অন্যতম পরিচালক অনীক দত্ত। পরিচালকের মৃত্যুর পর জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। পরিচালকের মৃত্যুর পর যে চিঠি পাওয়া যায়, সেখানেও স্পষ্ট লেখা অবসাদের কথা। অনীকের এই আকস্মিক প্রয়াণে খুব স্বাভাবিকভাবেই হতবাক গোটা টলিউড।

Published on: May 29, 2026, 17:39:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Anik Dutta: গত ২৭ মে আত্মহত্যা করেন টলিউডের অন্যতম পরিচালক অনীক দত্ত। পরিচালকের মৃত্যুর পর জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। পরিচালকের মৃত্যুর পর যে চিঠি পাওয়া যায়, সেখানেও স্পষ্ট লেখা অবসাদের কথা। অনীকের এই আকস্মিক প্রয়াণে খুব স্বাভাবিকভাবেই হতবাক গোটা টলিউড।

যে নন্দনে ছিলেন ব্রাত্য, সেখানেই এবার দেখানো হবে অনীকের ছবি
যে নন্দনে ছিলেন ব্রাত্য, সেখানেই এবার দেখানো হবে অনীকের ছবি

অনীক দত্তর মৃত্যুর পর ২৯ মে অর্থাৎ শুক্রবার পরিচালকের মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় নন্দনে, সেখান থেকে এনটিওয়ান স্টুডিওয়। সবশেষে কেওড়াতলা মহাশ্মশানে পরিচালকের শেষ কাজ করেন তাঁর মেয়ে।

আরও পড়ুন: পরমব্রতর বিরুদ্ধে পদক্ষেপে ' না ', হাইকোর্টের রায়ে স্বস্তিতে অভিনেতা

তবে এই দিনই নন্দনে পরিচালকের মরদেহ নিয়ে আসার কথা ছিল না আগে। পরবর্তী সময়ে পরিচালকের মেয়ে ঐশীর সঙ্গে কথা বলে সেটা ঠিক করেন বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। একসময় যে নন্দন পরিচালককে ফিরিয়ে দিয়েছিল, সেই নন্দনেই এবার পরিচালকের সমস্ত সিনেমা দেখানো হবে বলে ঘোষণা করা হল।

অনীক দত্তর ছবি সহজে হল পায় না, এটা মোটামুটি সকলেরই জানা ছিল। ‘অপরাজিত’ ছবিটি নন্দনে জায়গা পায়নি মুক্তির সময়। এবার সেই নন্দনেই পরিচালকের সব ছবি দেখানো হবে। শুক্রবার নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন এই কথা।

শুক্রবার অগ্নিমিত্রা বলেন, ‘হিরণ, পাপিয়া অধিকারী, রুদ্রনীল এবং রূপা গঙ্গোপাধ্যায় আমাদের চারজন প্রতিনিধ। এঁদের তত্ত্বাবধানে নন্দনে অনীক দত্তের সব ছবি দেখানো হবে।’ যদিও এই প্রসঙ্গে পরিচালকের কন্যা দাবি করেন, শুধুমাত্র নন্দন নয় বরং সমস্ত জায়গায় তাঁর বাবার পরিচালিত ছবি দেখানো হোক।

আরও পড়ুন: শুক্রের সকালে নন্দনে এলেন অনীক! মালা দিয়ে পরিচালককে শেষশ্রদ্ধা জানাল টলিউড

প্রসঙ্গত , টলিউডের জনপ্রিয় পরিচালক অনীক দত্ত দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। তিনি যে কতটা একাকিত্বে ভুগছিলেন, তার প্রমাণ পাওয়া গিয়েছে তাঁর হাতে লেখা চিঠিতে এবং মৃত্যুর কিছু সময় আগে পর্যন্ত তাঁর করা ফেসবুক পোস্টে।

‘ভূতের ভবিষ্য’ৎ হোক অথবা ‘আশ্চর্য প্রদীপ’, চিরকাল ছক বাঁধা ছবি পরিচালনা করেছেন তিনি। ‘অপরাজিত’ ছবিটি তৈরি করে সকলকে করে তুলেছিলেন মুগ্ধ। কিন্তু এত কিছুর পরেও তিনি যে এই ভাবে জীবনের কাছে হেরে যাবেন, সেটা স্বপ্নেও ভাবতে পারেননি কেউ।

পরিচালকের শেষ বিদায়ের দিন উপস্থিত ছিলেন সৌরভ দাস, অগ্নিমিত্রা পাল, লগ্নজিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, চূর্ণী গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, জীতু কমল সহ আরও অনেকে। পরিচালককে মালা দিয়ে শেষ বিদায় জানান অভিনেতা জিৎ।