...
...
Next Story

এবার বিগ বাসের ঘরে ডাকাতি করতে আসছে ‘গোল্ডেন ডাকু'রা, কবে হবে সম্প্রচার?

কিছুদিন আগেই বিগ বস বাংলার ঘরে হয়ে গিয়েছে ডাকাতি। খাবার জল থেকে শুরু করে বিছানা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছিল প্রতিযোগীদের কাছ থেকে। অনেক কষ্টে নিজেদের বাড়ি আবার উদ্ধার করতে পেরেছে প্রতিযোগীরা। কিন্তু এবার আবার ডাকাতের কবলে পড়তে চলেছে বিগ বস বাংলা।

Published on: Oct 8, 2026, 17:30:59 IST
Advertisement

কিছুদিন আগেই বিগ বস বাংলার ঘরে হয়ে গিয়েছে ডাকাতি। খাবার, জল থেকে শুরু করে বিছানা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছিল প্রতিযোগীদের কাছ থেকে। অনেক কষ্টে নিজেদের বাড়ি আবার উদ্ধার করতে পেরেছে প্রতিযোগীরা। কিন্তু এবার আবার ডাকাতের কবলে পড়তে চলেছে বিগ বস বাংলা।

এবার বিগ বাসের ঘরে ডাকাতি করতে আসছে ‘গোল্ডেন ডাকু'রা,
এবার বিগ বাসের ঘরে ডাকাতি করতে আসছে ‘গোল্ডেন ডাকু'রা,

তবে এই ডাকাতরা বিগ বসের ঘরে আসবে না, তারা আসবে দাদার দরবারে। বড় স্ক্রিন থেকে প্রতিযোগীদের সঙ্গে কথা বলবে তারা। তারা কে? তারা আর কেউ নন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায়। এই ডাকাত দম্পতি এবার আসতে চলেছে বিগ বসের দাদার দরবারে।

আরও পড়ুন: ট্রেলার মুক্তির আগেই নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা, ‘দেশু ৭’-এর ভাগ্য দর্শকদের হাতে ছাড়লেন দেব

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শিবপ্রসাদ কৌশানির এই বিশেষ উপস্থিতি দেখা যাবে আগামী ১০ অক্টোবর অর্থাৎ শনিবার। মহালয়ার পুণ্য লগ্নে বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীদের মনে কিছুটা আনন্দ দেওয়ার জন্য আসতে চলেছেন ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ টিম। তবে সেদিন প্রতিযোগীদের জন্য কিছু চমক থাকবে কিনা সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, গতকাল বিগ বসের ঘর থেকে বিদায় নিয়েছেন দীপেন্দু। সপ্তাহের মাঝখানে কোন ভোট ছাড়াই তাকে বের করে দেওয়া হয়েছে, যা নিয়ে ভীষন ক্ষুব্ধ দর্শকমহল। কেন ভোটিং ছাড়াই একজন এত ভালো প্রতিযোগীকে বাদ দিয়ে দেওয়া হলো, তা নিয়ে এবার প্রশ্নের মুখে পড়েছে বিগ বস বাংলা।

আরও পড়ুন: 'সাবিত্রী আন্টির সঙ্গে ৫ মিনিটের জন্য বসা যায় না', কেন এমন কথা বললেন প্রসেনজিৎ?

বহুরূপী প্রসঙ্গে

উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ তম বছর পূর্তি উপলক্ষে এটি প্রযোজনা সংস্থার দ্বিতীয় নিবেদন। এই সিনেমায় চরিত্রের পাশাপাশি রয়েছে একাধিক চমক। বারাসাত, টাকি, বর্ধমান,বিষ্ণুপুর, মালদা, হাসনাবাদ সহ ৯৬টি লোকেশনে করা হয়েছে গোটা ছবির শুটিং। ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks