আবার ফিরতে চলেছে TRP, কবে থেকে শুরু হবে প্রতিযোগিতা?

ধারাবাহিকের জনপ্রিয়তা কতটা রয়েছে অথবা একটি ধারাবাহিক কত দিন টিকবে সেটা ঠিক করে টিআরপি তালিকা। প্রতি সপ্তাহে এই টিআরপি তালিকা দেখেই বোঝা যায় যে একটি ধারাবাহিকের গ্রহণযোগ্যতা ঠিক কতটা।

Published on: Jul 24, 2026, 17:06:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ধারাবাহিকের জনপ্রিয়তা কতটা রয়েছে অথবা একটি ধারাবাহিক কত দিন টিকবে সেটা ঠিক করে টিআরপি তালিকা। প্রতি সপ্তাহে এই টিআরপি তালিকা দেখেই বোঝা যায় যে একটি ধারাবাহিকের গ্রহণযোগ্যতা ঠিক কতটা। কিন্তু সম্প্রতি তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য টিআরপি প্রকাশ না করার নির্দেশিকা জারি করা হয়েছিল।

আবার ফিরতে চলেছে TRP
আবার ফিরতে চলেছে TRP

টিআরপি বন্ধ হওয়ার ঘোষণার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল টেলি দুনিয়ার নায়ক নায়িকাদের মধ্যে। কেউ কেউ বলেছিলেন, কিছুটা হলেও জনপ্রিয়তায় প্রভাব পড়বে টিআরপি তালিকা প্রকাশ না হলে আবার অনেকে মনে করেছিলেন এতে কোনও প্রভাবই পড়বে না কাজের ক্ষেত্রে।

আরও পড়ুন: উল্টো রথের আগেই বড় ধামাকা! ‘উইঙ্কল-টুইঙ্কল’ ছবি মুক্তির তারিখ ঘোষণা সৃজিতের

তবে ঠিক এক মাসের মধ্যেই আবার জটিলতা কাটিয়ে ফিরতে চলেছে টিআরপি। কেরালা হাই কোর্টের আনা ‘টেলিভশন রেটিং পলিসি, ২০২৬’ -এর ওপর থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তাই আগামী দিনে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সেলিং নিয়মিতভাবে সাপ্তাহিক টেলিভিশন রেটিং প্রকাশ্যে আনবে।

আরও পড়ুন: NEET কেলেঙ্কারিতে মুখ খুললেন জিৎ, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কী বললেন তিনি?

কী নিয়ে সমস্যা?

সমস্যাটি মূলত ছিল সেট টপ বক্স অন করার সঙ্গে সঙ্গে যে চ্যানেলগুলি স্ক্রিনে ভেসে ওঠে তার ভিউয়ারশিপ। এই ল্যান্ডিং পেজ থেকে পাওয়া ভিউআরশিপও যোগ হত টিআরপি তালিকায়। কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, কোনও স্বয়ং সক্রিয় ভিউয়ারশিপ টিআরপি তালিকায় অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ দর্শকরা নিজের ইচ্ছায় যে চ্যানেল দেখবেন সেটাই রেটিং তালিকায় গুরুত্ব পাবে।

প্রায় এক মাস বন্ধ থাকার পর আবার টিআরপি তালিকা প্রকাশিত হবে তাই খুব স্বাভাবিক ভাবেই আগামী বৃহস্পতিবারের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন সকলে।