...
...
Next Story

Barninee Chakraborty: ‘কাজ না করলে খাব কী…’, ‘ভোলেবাবা’ বন্ধ হওয়া নিয়ে যা বললেন বর্ণিনী

Barninee Chakraborty Comment On Bhole Baba Par Karega: ৭ এপ্রিল ম্যাজিক মোমেন্টস সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার ভাগ করলেন বর্ণিনী চক্রবর্তী, যাকে ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের নতুন সিজনের জন্য বেছে নেওয়া হয়েছিল।

Published on: Apr 8, 2026, 16:46:22 IST
Advertisement

ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থা, এই একটি নাম এখন ঘোরাফেরা করছে সর্বত্র। এই প্রযোজনা সংস্থার অধীনে চলছিল ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শ্যুটিং, কিন্তু সেখানেই ঘটে যায় বিশাল বড় দুর্ঘটনা। তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনার জেরে গতকাল অর্থাৎ ৭ এপ্রিল ম্যাজিক মোমেন্টস সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

‘ভোলেবাবা’ বন্ধ হওয়া নিয়ে যা বললেন বর্ণিনী
‘ভোলেবাবা’ বন্ধ হওয়া নিয়ে যা বললেন বর্ণিনী

ম্যাজিক মোমেন্টস ব্যান হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ‘চিরসখা’ ধারাবাহিকটি। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগেও যে ধারাবাহিকটি সবার আগে বন্ধ হয় সেটি ছিল ‘ভোলে বাবা পার কারেগা সিজন ৩’ ধারাবাহিকটি, যেটি রাহুলের মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই শুরু হয়েছিল। দর্শকদের নিন্দার মুখে পড়ে চ্যানেলের কর্তৃপক্ষ ধারাবাহিকটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এই পরিস্থিতিতে অনেকেই মুখ খুলেছেন। কেউ সংবাদ মাধ্যমের সামনে কেউ আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। এবার এই পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার ভাগ করলেন বর্ণিনী চক্রবর্তী, যাকে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের নতুন সিজনের জন্য বেছে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ম্যাজিক মোমেন্টস ব্যান হতেই বন্ধের মুখে ‘চিরসখা’, স্লট কাড়ল কে?

ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থা নিয়ে কথা বলতে গিয়ে টিভি নাইন বাংলাকে বর্ণিনী জানান, তিনি যখন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তখনও তিনি জানতেন না যে কোন ধারাবাহিকের জন্য ডাকা হয়েছে তাঁকে। প্রযোজনা সংস্থার তরফ থেকে ফোন এসেছিল, সেই কথামতো তিনি লুক সেট দিতে গিয়েছিলেন। কিন্তু তিনি যে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের অংশ হতে চলেছেন সেটা তিনি অনেক পরে জেনেছেন।

আরও পড়ুন: ‘বলা সহজ কিন্তু…’, ব্যান হওয়া শিল্পী-পরিচালকদের ফেরানো নিয়ে সুর চড়ালেন স্বরূপতবে ফেডারেশন এবং ফোরামের সিদ্ধান্তকে সমর্থন করলেও এই মুহূর্তের অচল অবস্থা নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী। সকলের মতো তিনিও প্রতিদিনের লড়াইয়ে ব্যস্ত থাকেন। ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে তাই তিনি বলেন, ‘কাজ তো আমাদের সবাইকেই করতে হবে। কাজ না করলে খাব কী?’

সবশেষে বর্ণিনী জানান রাহুলকে ব্যক্তিগতভাবে তিনি চিনতেন না তবে তিনি তাঁকে শ্রদ্ধা করেন। ওঁর চলে যাওয়া ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি বলেই মনে করেন অভিনেত্রী। প্রসঙ্গত, এই মুহূর্তে তিনি ব্যস্ত জি বাংলার অন্য ধারাবাহিক নিয়ে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe