ম্যাজিক মোমেন্টস ব্যান হতেই বন্ধের মুখে ‘চিরসখা’, স্লট কাড়ল কে?
ম্যাজিক মোমেন্টসকে নিষিদ্ধ করতে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি এবার চিরসখা বন্ধ হয়ে যাবে?
রাহুলের মৃত্যুর পর যেন একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে টলিউড। ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই দুর্ঘটনাটি ঘটার পরেই অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের সুরক্ষা নিয়ে সোচ্চার হয় গোটা টলিউড।

সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক অথবা রাজপথে মৌন মিছিল, প্রত্যেক পদক্ষেপের পেছনেই ছিল শুধুমাত্র একটাই উদ্দেশ্য। রাহুল যাতে সঠিক বিচার পায়। এরপরেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়।
আরও পড়ুন: প্রকাশ্যে এল ‘ভোলে বাবা’ সিজন ৩- এর নায়কের মুখ, কে এন্ট্রি নিলেন সিরিয়ালে?
কর্মবিরতির ঘোষণার মধ্যেই ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওয় ডাকা হয় একটি বৈঠক। বৈঠক শেষে ঘোষণা করা হয় ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হল। এই প্রযোজনা সংস্থার সঙ্গে আপাতত কেউ কাজ করবে না বলে জানিয়ে দেওয়া হয় বৈঠকের শেষে।
ম্যাজিক মোমেন্টসকে নিষিদ্ধ করতে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি এবার ‘চিরসখা’ বন্ধ হয়ে যাবে? এই প্রসঙ্গে ধারাবাহিকের স্বতন্ত্র ওরফে সুদীপ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে ‘এখনও কিছু জানানো হয়নি’। কিন্তু তারপরেই জানা গেল, ‘চিরসখা’ ধারাবাহিকের স্লট কেড়ে নিয়েছে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘সংসার সংকীর্তন’।
সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল থেকে রাত ১০টায় সম্প্রচারিত হবে ‘সংসার সংকীর্তন’ ধারাবাহিকটি। এই সময় সম্প্রচারিত হত ‘চিরসখা’, তাই ‘চিরসাখা’ ধারাবাহিকটি যে আগামী ১২ এপ্রিল শেষবারের মতো সম্প্রচার করা হবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: 'কোনও সেফটি লাগবে না...', তাপস পালের কথা অগ্রাহ্য করে যা করেছিলেন তরুণ মজুমদার
প্রসঙ্গত, ‘সংসার সংকীর্তন’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মানালি দিয়ে এবং সব্যসাচী চৌধুরী। মানালির শ্বশুর মশাইয়ের চরিত্রে অভিনয় করবেন শুভাশিস মুখোপাধ্যায়। থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়ও।
তবে ‘চিরসখা’ ধারাবাহিকটি বন্ধের খবর জানা গেলেও জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যেহেতু এই ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, তাই এই ধারাবাহিকটিও আগামী দিনে বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দর্শকদের।
E-Paper











