‘বলা সহজ কিন্তু…’, ব্যান হওয়া শিল্পী-পরিচালকদের ফেরানো নিয়ে সুর চড়ালেন স্বরূপ

শুধুমাত্র রাহুলের বিচারের দাবিতে নয়, গোটা টলিউডের কলাকুশলী এবং অভিনেতা অভিনেত্রীদের সুরক্ষার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছিল। বৈঠকে  সিদ্ধান্ত নেওয়া হয় যে পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের ব্যান করে দেওয়া হয়েছিল, তাদের ৭২ ঘণ্টার মধ্যে কাজে ফেরানোর কথা।

Apr 7, 2026, 20:41:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ অর্থাৎ মঙ্গলবার ৭ মার্চ টেকনিশিয়ান স্টুডিওয় সকাল দশটায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সারাদিনব্যাপী এই বৈঠকে নেওয়া হয়েছে কিছু সিদ্ধান্ত। রাহুলের মৃত্যুতে ম্যাজিক মোমেন্টস যেভাবে দায়সারা মনোভাব দেখিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এবার গোটা টলিউড ব্যান করল ম্যাজিক মোমেন্টস সংস্থাকে।

ব্যান হওয়া শিল্পী পরিচালকরা ফেরানোর ঘোষণার মধ্যেই সুর চড়ালেন স্বরূপ
ব্যান হওয়া শিল্পী পরিচালকরা ফেরানোর ঘোষণার মধ্যেই সুর চড়ালেন স্বরূপ

শুধুমাত্র রাহুলের বিচারের দাবিতে নয়, গোটা টলিউডের কলাকুশলী এবং অভিনেতা অভিনেত্রীদের সুরক্ষার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছিল, যা আজকের বৈঠকের পর তুলে দেওয়া হয়। এই বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়। যে পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের ব্যান করে দেওয়া হয়েছিল, তাদের ৭২ ঘণ্টার মধ্যে কাজে ফেরানোর কথা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: 'কোনও সেফটি লাগবে না...', তাপস পালের কথা অগ্রাহ্য করে যা করেছিলেন তরুণ মজুমদার

বৈঠক শেষে দেব বলেন, ‘আজ আমরা আর্টিস্ট ফোরাম অথবা ফেডারেশন নই, আজ আমরা সবাই এক। অনেক আর্টিস্ট এবং পরিচালক ব্যান হয়ে রয়েছেন, তাদের সবাইকে ফেরানো হবে। বুম্বাদা কথা দিয়েছেন ৭২ ঘণ্টার মধ্যে ওঁরা সবাই ফিরবেন।’

দেব আরও বলেন, ‘রাহুল চলে গিয়ে আমরা সবাই বুঝতে পেরেছি শুধু চলে যাওয়া নয়, কাজ করতে না পারাটাও একটা কষ্টের। যাদের কাজ নেই তারা বুঝবেন। তাই সবাইকে ফিরিয়ে আনা হবে। বুম্বাদা কী কথা বলবেন, সেটা তাঁদের ব্যাপার। তবে বুম্বাদা কথা দিয়েছেন ৭২ ঘণ্টার মধ্যে সকলকে ফিরিয়ে আনবেন উনি।’

দেবের এই মন্তব্যের ঠিক পরেই মন্তব্য রাখেন স্বরূপ বিশ্বাস। কারও নাম না করেই তিনি বলেন, ‘কিছু কিছু শিল্পী কাজ করতে পারছেন না যা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন তুলেছেন। আমি জানাতে চাই আমাদের কলাকুশলীরা শেষ ১ বছর ৩ মাস ধরে নিজেদের অধিকার নিয়ে লড়াই করে চলেছে। ১ বছর আগে এসে এই ব্যাপারটি জানা উচিত ছিল তাঁর। আমাদের লড়াই ছিল ন্যূনতম অধিকার নিয়ে। এক বছর ১০ দিন পরেই মহামান্য আদালত ওদের মামলা খারিজ করে দিয়েছে তাই আজ হঠাৎ প্রস্তাব উঠল ৭২ ঘণ্টার মধ্যে ব্যান উঠিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন: প্রকাশ্যে এল ‘ভোলে বাবা’ সিজন ৩- এর নায়কের মুখ, কে এন্ট্রি নিলেন সিরিয়ালে?

স্বরূপ বিশ্বাস আরও বলেন, ‘যদি এই আলোচনা ১ বছর ৩ মাস আগে হত, তাহলে কলাকুশলীদের ভালো লাগত। মনে হত, তিনি শুধুমাত্র আর্টিস্টদের নিয়ে ভাবছেন না টেকনিশিয়ানদের নিয়েও চিন্তা করছেন। এতদিন টেকনিশিয়ানরা নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে আদালতে লড়াই করে চলেছে সেই টাকাটাও বেঁচে যেত তাহলে। তাই এই কথাগুলো বলা সহজ কিন্তু করে দেখানো ততটাই কঠিন।’

সবশেষে তিনি বলেন, ‘আজ নিজের একটি সিনেমার শ্যুটিং হবে বলে অনির্বাণকে প্রয়োজন আর তাই নিজের প্রয়োজনে একজনকে ছবিতে নেওয়ার জন্য ব্যান তুলে দেওয়া হল। আমার মনে হয় ওঁর উচিত নিজের স্বার্থের বাইরে গিয়ে কলাকুশলীদের কথা চিন্তা করা।’