...
...
Next Story

'অক্সিজেন সিলিন্ডারের থেকেও বেশি দামি...', বাসবদত্তার সেই প্রিয় মানুষটি কে?

কথাতেই আছে, বন্ধুত্ব বয়স অথবা জাতপাত কিছুই মানে না। যে মানুষটির সঙ্গে মনের মিল হয়, যে মানুষটা দুঃখের সময় পাশে থাকে সেই হয়ে ওঠে বন্ধু। এবার তেমনই অসমবয়সী এক বন্ধুর সঙ্গে আলাপ করালেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়।

Published on: Mar 28, 2026, 18:26:33 IST
Advertisement

কথাতেই আছে, বন্ধুত্ব বয়স অথবা জাতপাত কিছুই মানে না। যে মানুষটির সঙ্গে মনের মিল হয়, যে মানুষটা দুঃখের সময় পাশে থাকে সেই হয়ে ওঠে বন্ধু। এবার তেমনই অসমবয়সী এক বন্ধুর সঙ্গে আলাপ করালেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়।

বাসবদত্তার সেই প্রিয় মানুষটি কে?
বাসবদত্তার সেই প্রিয় মানুষটি কে?

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে লেখেন, ‘বন্ধুত্বের কোনও বয়স হয় না। সুদীপা দি এবং দীপঙ্কর দা দুজনেই আমার থেকে বয়সে অনেকটাই বড়। কিন্তু আমাদের মধ্যে একটা বিষয়ে ভীষণ মিল আছে সেটা হল মনের মিল। সুদীপাদির বাড়ির আড্ডাটা তাই আমার বরাবর ভীষণ প্রিয়। অনেকদিন পর এই প্রাণখোলা আড্ডা আমার কাছে অক্সিজেন সিলিন্ডারের থেকেও বেশি দামি।’

আরও পড়ুন: মা অন্নপূর্ণার আরাধনায় ব্যস্ত কোয়েল, পুজোর আমেজে মেতে গোটা মল্লিক পরিবার

ছবিতে সুদীপা বসুর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় বাসবদত্তাকে। দুই অভিনেত্রীকেই এই দিন ভীষণ সাদামাটা পোশাকে দেখতে পাওয়া যায়। বাড়িতে বন্ধুরা এলে ঠিক যেমনভাবে মানুষ থাকেন, ঠিক সেইভাবেই। দুই বন্ধুর সঙ্গে আড্ডায় সঙ্গ দেন দীপঙ্কর বাবুও।

আরও পড়ুন: ‘নিশা’র ভয়ে তটস্থ সকলে, স্ক্যানার দিতে আপত্তি উবারচালকের! বিপাকে শ্রুতি

বাসবদত্তা প্রসঙ্গে

‘বয়েই গেল’ ধারাবাহিক থেকে শুরু করে ‘নেতাজি’, বহু ধারাবাহিকের অভিনয় করেছেন বাসবদত্তা। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে অভিনেত্রী অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল। এছাড়াও বড় পর্দায় বাসবদত্তার উপস্থিতি আলাদা মাত্রা এনে দেয় যে কোনও চরিত্রের ক্ষেত্রে।

সুদীপা বসু প্রসঙ্গে

টলিউড ইন্ডাস্ট্রির বহু পুরনো অভিনেত্রী সুদীপা বসু। ‘এক আকাশের নিচে’ ধারাবাহিক হোক অথবা ‘বিয়ে বিভ্রাট’ ছবি, নিজের চরিত্রে চিরকাল অমলিন সুদীপা বসু। শুধুমাত্র সিরিয়াস চরিত্রে নয়, কমেডি চরিত্রেও তিনি একইভাবে দুর্দান্ত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe