...
...
Next Story

'ছমছমে রাত, শুরু হল খেল…', ভানুপ্রিয়া ভূতের হোটেলের মোশন পোস্টারে বড় চমক!

কয়েকমাস আগেই নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর কাজ শুরু হয়েছিল। বর্ষায় নর্থবেঙ্গলেই চলছিল শ্যুটিং। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় আসছিল নানা ঝলক। জানা গিয়েছিল বড়দিনে এই ছবি মুক্তি পেতে চলেছে। অবশেষে প্রকাশ্যে এল ছবি প্রথম ঝলক। সেখানেই দেখা গেল অভিনেতাদের ফার্স্ট লুক।

Updated on: Oct 19, 2025, 21:00:57 IST
Advertisement

কয়েকমাস আগেই নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর কাজ শুরু হয়েছিল। বর্ষায় নর্থবেঙ্গলেই চলছিল শ্যুটিং। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় আসছিল নানা ঝলক। জানা গিয়েছিল বড়দিনে এই ছবি মুক্তি পেতে চলেছে। অবশেষে প্রকাশ্যে এল ছবি প্রথম ঝলক। সেখানেই দেখা গেল অভিনেতাদের ফার্স্ট লুক।

'ছমছমে রাত, শুরু হল খেল…', ভানুপ্রিয়া ভূতের হোটেলের মোশন পোস্টারে বড় চমক!
'ছমছমে রাত, শুরু হল খেল…', ভানুপ্রিয়া ভূতের হোটেলের মোশন পোস্টারে বড় চমক!

আরও পড়ুন: ‘জয়া যদি সাদা শাড়ি পরে…’, ছেলের মৃত্যুভয় মনে, প্রযোজককে হুমকি! বচ্চনকে শ্যুটিংয়ে যেতে দিতে চাননি মা

আরও পড়ুন: মা হলেন পরিণীতি চোপড়া! রাঘব ঘরণীর ছেলে হল না মেয়ে? কী বললেন নতুন মা?

রবিবার উইন্ডোজ-এর সোশ্যাল মিডিয়া পেজের নতুন ছবির পোস্টার শেয়ার করা হয়। সেখানে ছবি কলাকুশলীদের দেখা মেলে। ব্রাউন রঙের শর্ট গ্রাউনে ধরা দেয় স্বস্তিকা দত্ত , তাঁর সঙ্গেই রংমিলান্তিতে নজরকাড়েন বনি সেনগুপ্ত। অন্যদিকে, গোলাপি রঙের গ্রাউনে ধরা দেন মিমি চক্রবর্তী। তাঁর বিপরীতে কালো রঙের শার্ট ও টাউজারে দেখা মেকে সোহম মজুমদারের। তাছাড়াও দেখা যায় মানসী সিনহা, অনামিকা সাহা, সুহোত্রা মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকের দেখা মেলে।

আরও পড়ুন: ব্রাত্য বসুর আদেশ ছাড়া নড়েন না গোপাল, চিনতে পারছেন এই অভিনেতাকে?

মোশন পোস্টারটি পোস্ট করে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়, ‘ছমছমে রাত, শুরু হলো খেল, আজ খুলছে দরজা- ওয়েলকাম টু ভানুপ্রিয়া ভূতের হোটেল!’

আরও পড়ুন: সক্রিয় রাজনীতিতে ওয়াপসি শোভনের, চুমু খেয়ে-কেক কেটে উদযাপন সহবাস-সঙ্গী বৈশাখীর! লিখলেন, ‘ভালোবাসা হল…’

প্রসঙ্গত, প্রযোজনা উইন্ডোজের ইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছেন, ‘এখানে ভূত আর মানুষের দল মিলেমিশে একাকার। আমি মানুষের দলে। চরিত্রটা নিয়ে এখন সেভাবে কিছু বলতে পারব না। তবে, হ্যাঁ এরকম হরর কমেডিতে দর্শক প্রথমবার দেখবেন আমাকে।’ ২২ জুন থেকে শুরু হয়েছে সিনেমার কাজ। উত্তরবঙ্গের লাভাতে শ্যুটিং করেছে গোটা টিম।

কিছুদিন আগেই উইন্ডোজের তরফ থেকে জানানো হয়, ‘আজ সকালে আমরা এসে উঠেছি ভানুপ্রিয়া ভূতের হোটেলে… চেক-ইন তো হয়েই গিয়েছে, কিন্তু চেক-আউটের কোন তারিখ জানাতে রাজি নয় কেউই। হোটেলের করিডোর জুড়ে অদৃশ্য ঠান্ডা হাওয়া, দেওয়ালে নিঃশব্দ কানাঘুষো, কিরকম গা-ছমছমে পরিবেশ… ডিসেম্বর পর্যন্ত এখানেই অপেক্ষা করব... আপনারা আসছেন তো আমাদের বাঁচাতে?’ উইন্ডোজের বানানো প্রথম হরর-কমেডি হতে চলেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks