...
...
Next Story

তিনি ছিলেন প্রথম ক্যাপ্টেন, বিজয়ী হওয়ার স্বপ্ন ভুলে মাঝপথে আউট হতে হল ভরতকে

বিগ বস বাংলার প্রতিযোগীদের মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন তিনি। বয়সকে তুড়ি মেরে অল্পবয়সী প্রতিযোগিতার সঙ্গে তালে তাল মিলিয়ে খেলেছিলেন ভরত কল। অসুস্থতা সত্বেও রাত জেগে করেছেন সব কাজ। তিনি হয়ে উঠেছিলেন সকলের ফাদার ফিগার। কিন্তু এবার থেমে গেল ভরত কলের বিগ বস হাউজের যাত্রা।

Published on: Oct 25, 2026, 23:37:09 IST
Advertisement

বিগ বস বাংলার প্রতিযোগীদের মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন তিনি। বয়সকে তুড়ি মেরে অল্পবয়সী প্রতিযোগিতার সঙ্গে তালে তাল মিলিয়ে খেলেছিলেন ভরত কল। অসুস্থতা সত্বেও রাত জেগে করেছেন সব কাজ। তিনি হয়ে উঠেছিলেন সকলের ফাদার ফিগার। কিন্তু এবার থেমে গেল ভরত কলের বিগ বস হাউজের যাত্রা।

বিজয়ী হওয়ার স্বপ্ন ভুলে মাঝপথে আউট হতে হল ভরতকে
বিজয়ী হওয়ার স্বপ্ন ভুলে মাঝপথে আউট হতে হল ভরতকে

বিগত কিছু সপ্তাহ ধরে একাধিকবার নমিনেট হন ভরত কল। কিন্তু প্রতিবারই দর্শকদের ভোটে জিতে যান তিনি। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো আর আউট হবেন না। এইভাবে টুকটুক করে এগিয়ে যাবেন জয়ের দিকে। কিন্তু সেই ভবিষ্যৎবাণী মিথ্যে করে এবার সত্যি সত্যি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ভরত কল।

আরও পড়ুন: 'প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারিনি...', শিবপ্রসাদের পরিচালনায় খুশি প্রসেনজিৎ?

তিনি সকলের খুব প্রিয় প্রতিযোগী ছিলেন। একাধিকবার বিবাদে জড়িয়ে ছিলেন ঠিকই কিন্তু বেশিরভাগ সময় সকলের পাশে দাঁড়াতে দেখা যায় এই প্রতিযোগীকে। বিশেষ করে মনামীর পাশে সব সময় দাঁড়াতে দেখা যায় ভরতকে। খুব স্বাভাবিকভাবেই তাই ভরত কলের এই চলে যাওয়া একইবারই মেনে নিতে পারছেন না মনামী।

সব থেকে বড় কথা, যে মনামীর পাশে সব সময় বন্ধুর মতো দাঁড়িয়েছেন ভরত কল। সেই মনামী ক্যাপ্টেন থাকাকালীনই বাড়ি থেকে বেরিয়ে যেতে হল ভরতকে। তবে প্রতিবার নমিনেশনের সময় একটা কথা বারবার বলেছিলেন ভরত কল, মেয়ের ডাক পেলেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। বিগ বসের বাড়িতে থাকাকালীন নিজের মেয়েকে যে সব থেকে বেশি তিনি মিস করেছিলেন সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

বিগ বসের বাড়ি স্বামীকে সমানে সাপোর্ট করেন জয়শ্রী। খারাপ লাগলেও বাবাকে শেষ পর্যন্ত দেখতে চেয়েছিল ভরত কলের মেয়েও। কিন্তু খেলার অংশ এটাই, সকলকেই একটা না একটা সময় বেরিয়ে যেতে হয়। এইভাবেই খেলা চলে নিজের নিয়মে। তাই দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজোর দিন বিগ বসের বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে এলেন ভরত কল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks