...
...
Next Story

দ্বিতীয়বারের জন্য মা হলেন কমেডি কুইন ভারতী! গোলার পর মেয়ে হল না ছেলে?

ভারতী সিং এবং হর্ষ লিম্বাছিয়া ভক্তদের সুখবর দিলেন। কমেডি কুইন ভারতী সিং দ্বিতীয়বারের জন্য মা হলেন। ভারতী ছেলে গোলার পর একটি কন্যা চেয়েছিলেন। কমেডি কুইনের কোল আলো করে মেয়ে এল না ছেলে?

Updated on: Dec 19, 2025, 13:23:06 IST
Advertisement

ভারতী সিং এবং হর্ষ লিম্বাছিয়া ভক্তদের সুখবর দিলেন। কমেডি কুইন ভারতী সিং দ্বিতীয়বারের জন্য মা হলেন। ভারতী ছেলে গোলার পর একটি কন্যা চেয়েছিলেন। কমেডি কুইনের কোল আলো করে মেয়ে এল না ছেলে?

দ্বিতীয়বারের জন্য মা হলেন কমেডি কুইন ভারতী! গোলার পর মেয়ে হল না ছেলে?
দ্বিতীয়বারের জন্য মা হলেন কমেডি কুইন ভারতী! গোলার পর মেয়ে হল না ছেলে?

আরও পড়ুন: 'লোক মা-বাবাকে মিথ্যে বলে সিনেমা দেখতে যেত, আমি মন্দিরে যেতাম…', আধ্যাত্মিকতা নিয়ে যা বললেন শুভশ্রী

জানা গিয়েছে, ভারতী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ভারতী এবং হর্ষের ছোট ছেলে ১৯ ডিসেম্বর শুক্রবার ঘর আলো করে এসেছে। অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ভারতী-হর্ষকে অভিনন্দন জানিয়েছেন তাঁদের অনুরাগীরা।

ভারতী সিং তাঁর গর্ভাবস্থার পুরো সময় ধরেই কাজ করে গিয়েছেন। ক্যামেরার সামনে পাপারাৎজিদের সঙ্গে তাকে বেশ কয়েকবার এই বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। ভারতী সিং বার বার জানিয়েছিলেন তিনি একটি ফুটফুটে কন্যা সন্তান চান। তাঁর ব্লগে ভারতী বলেছেন যে তিনি গোলার জন্য একটি বোন চান। তবে জানা গিয়েছে তাঁদের ছেলে হয়েছে। গোলার ভাই এসেছে।

যদিও ভারতী এবং হর্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে তাঁদের পুত্র সন্তানের জন্মের কথা ঘোষণা করেননি। তবে, আজ তকের একটি প্রতিবেদন অনুসারে, ভারতী সিং এবং হর্ষের শুক্রবার সকালে লাফটার শেফসের শ্যুটিং করার কথা ছিল, কিন্তু তাঁর ওয়াটার ব্যাগ ছিঁড়ে যাওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভারতী দ্বিতীয় পুত্রের জন্ম দিয়েছেন।

ভারতী সিং এবং হর্ষ লিম্বাছিয়ার এক ছেলে ছিলই। সে নেটদুনিয়ায় গোলা নামেই বেশি পরিচিত। খুদের ভালো নাম লক্ষ্য। ভারতী এবং হর্ষের প্রথম ছেলে ২০২২ সালে জন্মে ছিল। গোলার জন্মের আগে গর্ভাবস্থায়ও ভারতী কাজ করছিলেন।

ভারতী এবং হর্ষ ২০১৭ সালে বিয়ে করেন

ভারতী এবং হর্ষ ২০১৭ সালে বিয়ে করেছিলেন। এই দম্পতি তাঁদের রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানে প্রায়ই গোলার দেখা মেলে। তাছাড়াও তাঁরা একসঙ্গে একটি পডকাস্ট পরিচালনা করেন।

প্রসঙ্গত, কিছু দিন আগে এমনও গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভারতী সিং যমজ সন্তানের জন্ম দিতে পারেন। তবে, ভারতী সিং একটি পুত্র সন্তানেরই জন্ম দিয়েছেন। এবার তাঁরা আনুষ্ঠানিক ভাবে কখন ঘোষণা করেন তার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe