...
...
Next Story

এই বছর কোনও নমিনেশন পেল না ‘বেলা’, ক্ষোভ উগরে দিলেন ভাস্বর

অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত বেলা ছবিটি মুক্তি পাই ২০২৫ সালের ২৯ অগস্ট। কিংবদন্তি রেডিও ব্যক্তিত্ব তথা লেখিকা বেলা দে- এর জীবনের উপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হয়েছিল। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Published on: Sep 18, 2026, 17:33:58 IST
Advertisement

অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত বেলা ছবিটি মুক্তি পাই ২০২৫ সালের ২৯ অগস্ট। কিংবদন্তি রেডিও ব্যক্তিত্ব তথা লেখিকা বেলা দে- এর জীবনের উপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হয়েছিল। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

এই বছর কোনও নমিনেশন পেল না ‘বেলা’, ক্ষোভ উগরে দিলেন ভাস্বর
এই বছর কোনও নমিনেশন পেল না ‘বেলা’, ক্ষোভ উগরে দিলেন ভাস্বর

এই সিনেমায় আরো অভিনয় করেছিলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, মানসী সিনহা, দেবদূত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, ভদ্রা বসু, ভাস্কর চট্টোপাধ্যায়, দেবপ্রতিম দাশগুপ্ত সহ আরও অনেকে। মুক্তির সময় সমালোচকদের থেকে প্রশংসিত হয়েছিল বেলা, কিন্তু গত বছর থেকে এই বছর অব্দি একটি পুরস্কারও পায়নি এই ছবিটি। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় আসছে ‘আশীর্বাদ’, কপাল পুড়ল কোন ধারাবাহিকের?

সোশ্যাল মিডিয়া একটি পোষ্টের মাধ্যমে ভাস্বর জানান, গত বছর মুক্তিপ্রাপ্ত বেলা ছবিটি এই বছর কোন পুরস্কার অনুষ্ঠানে কোন বিভাগে নমিনেশন পেল না। কিন্তু যে ছবিটি সমালোচকদের থেকে প্রশংসা পেয়েছিল, যে ছবির গল্প এত ভাল ছিল সেই ছবি কেন একটি পুরস্কারের জন্য নমিনেট হল না প্রশ্ন রেখেছেন অভিনেতা।

আরও পড়ুন: সিনেমা হলে নয়, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ‘মৃগয়া ১.৫’, কেন হল এই পরিবর্তন?

পোষ্টের একেবারে শেষে তিনি কিছুটা বিরক্তির সুরেই লিখেছেন, যারা নতুন পরিচালকদের পাশে দাঁড়ায় না, যারা তাকে উৎসাহ দেয় না, তারাই আবার দর্শকদের বলে বাংলা ছবির পাশে দাঁড়ান। হাস্যকর!

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks