...
...
Next Story

বিগ বসের ঘরে আবার অশান্তি, কান্নায় ভেঙে পড়ল ঝিলম, পাশে দাঁড়াল তনুশ্রী

গতকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর বিগ বস বাংলার নতুন এপিসোডে দেখা যায় বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এসেছেন নতুন সদস্য। কিন্তু তার মাঝেই এমন কিছু হল যার ফলে ফের অশান্ত হয়ে উঠল বিগ বসের ঘর।

Updated on: Sep 7, 2026, 20:36:26 IST
Advertisement

গতকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর বিগ বস বাংলার নতুন এপিসোডে দেখা যায় বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এসেছেন নতুন সদস্য। কিন্তু তার মাঝেই এমন কিছু হল যার ফলে ফের অশান্ত হয়ে উঠল বিগ বসের ঘর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতায় বিগ বসের ঘরে অশান্তি কিছুটা কম হয়েছিল কিন্তু রবিবার সন্ধ্যায় ঝিলমের বলা একটি কথায় আবার শুরু হল সমস্যা।

কান্নায় ভেঙে পড়ল ঝিলম, পাশে দাঁড়াল তনুশ্রী
কান্নায় ভেঙে পড়ল ঝিলম, পাশে দাঁড়াল তনুশ্রী

রবিবার রাতে ডিনার করতে গিয়ে ঝিলাম জয়িতাকে বলে, সে কি সত্যিই রান্না করতে পারে না? এই কথার উত্তরে জয়িতা বলে, সে কোনওদিন রান্না করেনি। বাড়ির কাজ তেমনভাবে করে না সে। এই কথা শুনে যখন ঝিলম বলে, ধরে নেওয়া যাক বাবা-মায়ের করোনা হয়েছে, বাড়িতে কাজের লোকও আসছে না তাহলেও কি সে কাজ করতে পারবে না? ঝিলমের এই কথা শুনে হঠাৎ করেই উত্তেজিত হয়ে পড়ে জয়িতা।

আরও পড়ুন: ঘড়ি থেকে মেনু কার্ড, সবেতেই দশে দশ! কি ধামাকা আনতে চলেছে হইচই?

জয়িতা জানায়, এই মহামারী তার থেকে তার বাবাকে কেড়ে নিয়েছে। জয়িতার মুখে এই কথা শুনে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয় ঝিলম। কিন্তু ব্যাপারটা ততক্ষণে হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। বাবার কথা মনে করে কাঁদতে থাকে জয়িতা। জয়িতার পাশে বসে থাকা তনুশ্রী বারবার জয়িতাকে বোঝানোর চেষ্টা করে, সে যা বুঝছে, পুরোপুরি ভুল বুঝছে।

আরও পড়ুন: খেলা গৌণ, টাকাটাই মুখ্য, বিগ বসে অনিন্দ্যর বক্তব্যকে সমর্থন জানালেন শ্রীলেখা

এরপর কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি হয় তনুশ্রী এবং জয়িতার মধ্যে। তনুশ্রীর কথায়, জয়িতা শুধু শুধু সেন্টিমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা তেমন কিছুই ঘটেনি। পরবর্তী সময়ে দেখা যায় জয়িতা এসে ঝিলমকে সরি বলছে কিন্তু তনুশ্রী সঙ্গে জয়িতার কথা বলা বন্ধ হয়ে যায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks