...
...
Next Story

সৃজলাকে পছন্দ দুর্নিবারের! শুনেই গায়ককে ‘শুভ তৃতীয়া’ কটাক্ষ বং গাইয়ের

গতকাল বিগ বস বাংলার বাড়ি থেকে অসুস্থতার জেরে বাদ পড়ে গিয়েছেন ঝিলম গুপ্ত। খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মন খারাপ সকলের। কিন্তু গতকালের এপিসোডে আরও একটি বিষয় সকলের নজর কেড়েছে সেটি হলো, দুর্নিবার আর সোনামণির কথোপকথন।

Published on: Oct 13, 2026, 19:29:12 IST
Advertisement

গতকাল বিগ বস বাংলার বাড়ি থেকে অসুস্থতার জেরে বাদ পড়ে গিয়েছেন ঝিলম গুপ্ত। খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মন খারাপ সকলের। কিন্তু গতকালের এপিসোডে আরও একটি বিষয় সকলের নজর কেড়েছে সেটি হলো, দুর্নিবার আর সোনামণির কথোপকথন।

শুনেই গায়ককে ‘শুভ তৃতীয়া’ কটাক্ষ বং গাইয়ের
শুনেই গায়ককে ‘শুভ তৃতীয়া’ কটাক্ষ বং গাইয়ের

সোনামণি দুর্নিবারকে আলাদা করে সরিয়ে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, সৃজলা তাকে জানিয়েছে দুর্নিবার নাকি মাইক খুলে সৃজলাকে জানিয়েছে, যে সে তাকে পছন্দ করে। দুর্নিবারের ‘আই লাইক ইউ’ মন্তব্য শুনে নাকি ভীষণ ভয় পেয়ে গিয়েছে সৃজলা। সে বুঝতে পারছে না কি করবে। ওদিকে জীতুও নাকি সৃজলাকে পছন্দ করে বলে জানাই সোনামণি।

আরও পড়ুন: গুহার দেবী আচমকা এলেন মন্দিরে, বিশ্বাস-সন্দেহের দোলাচলে তৈরি ‘শ্বেতকালী’২-এর গল্প

সোনামণির মুখে এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে যায় দুর্নিবার। এরপর তাকে ধীরে ধীরে বলে, এই কথা যেন সোনামণি কাউকে না বলে। যদি সোনামণি নিজের কথা রাখে তাহলে দুর্নিবার যতদিন বিগ বসের বাড়িতে থাকবে ততদিন সোনামণিকে নমিনেট করবে না।

সোশ্যাল মিডিয়ায় দুর্নিবার আর সোনামণির এই কথোপকথন ঘিরে চর্চা তুঙ্গে। কেউ কেউ দুর্নিবারের চারিত্রিক দোষ খুঁজতে ব্যস্ত কেউ আবার মনে করছেন বিগ বসের ঘরে যেখানে এত ক্যামেরা রয়েছে, সেখানে কীভাবে মাইক খুলে এমন কথা বলতে পারে দুর্নিবার? ইতিবাচক নেতিবাচক মন্তব্যের মধ্যেই এবার একটি ইঙ্গিত পূর্ণ পোস্ট করলেন বং গাই অর্থাৎ কিরণ দত্ত।

আরও পড়ুন: 'ভুল হওয়ার কোনও সুযোগ নেই', রণবীরের পর রামের চরিত্রে অভিনয় করবেন রবি কিষাণ

দুর্নিবারের একটি ছবি পোস্ট করে কিরণ দত্ত লেখেন, ‘তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে।’ কিরণ দত্ত কেন ‘তৃতীয়’ শব্দটি ব্যবহার করেছেন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ঐন্দ্রিলা সেনের আগে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন দুর্নিবার। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি এখন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks