...
...
Next Story

বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন সোহিনী, পাত্তাই দিল না বাকিরা, আবার শুরু অশান্তি

ভরত কলের পর বিগ বসের ঘরে নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন সোহিনী পাল। বাকিদের হারিয়ে টাক্স জিতে সে ক্যাপ্টেন নির্বাচিত হলেও বাকিরা একেবারেই তাকে মেনে নিতে পারছে না, যার ফলে আবার তৈরি অশান্তির পরিবেশ।

Published on: Sep 11, 2026, 18:30:50 IST
Advertisement

ভরত কলের পর বিগ বসের ঘরে নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন সোহিনী পাল। বাকিদের হারিয়ে টাক্স জিতে সে ক্যাপ্টেন নির্বাচিত হলেও বাকিরা একেবারেই তাকে মেনে নিতে পারছে না, যার ফলে আবার তৈরি অশান্তির পরিবেশ।

বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন সোহিনী
বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন সোহিনী

ইতিমধ্যেই ‘বিগ বস বাংলা’র নতুন প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, সোহিনীর কথা একেবারেই শুনছে না কেউ। নিরঞ্জন থেকে ভরত কল সকলেই নিজের বিছানায় ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। কেউ কথা শুনছে না এই কথা বলতেই রাজবীরের ওপর রেগে যায় সোহিনী। রান্নাঘরেও চলতে থাকে চরম অশান্তি।

আরও পড়ুন: জুবিনের প্রিয় কলকাতায় এলেন গরিমা, শুরু হল ‘লাভ ইউ জুবিনদা’-র শ্যুটিং

একদিকে জয়িতা রাজবীরকে চুপ করতে পারে তেমন অন্যদিকে নন্দিতা ‘ভিখ মাঙ্গে ক্যাপ্টেন্সি’ বলে কটাক্ষ করে সোহিনীকে। শেষমেষ উপায় না পেয়ে ক্যামেরার সামনে সোহিনী বলে, ‘রাজবীরকে কেন পাঠিয়েছেন? একেবারেই শিক্ষা দীক্ষা নেই।’

তবে সবার শেষে বেশি বল কালেক্ট করে দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয় সোহিনী। কিন্তু সোহিনীর কথায় যদি কেউ পাত্তা না দেয় তাহলে বিগ বসের ঘর চলবে কি করে? একদিকে যেমন সোহিনীর ক্যাপ্টেন্সির দিকে সকলে তাকিয়ে আছে তেমন অন্যদিকে সকলের এখন একটাই প্রশ্ন আগামী শনিবার কি হতে চলেছে বিগ বসের ঘরে?

আরও পড়ুন: ‘উনি বিগ বসে থাকলে সারাদিন হাম্বা-রাম্বা করবেন…’, এবার স্যান্ডির নিশানায় এবার মমতা

এই মুহূর্তে জোর জল্পনা কল্পনা চলছে যে শনিবারের মধ্যেই হয়তো দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে এন্ট্রি হতে পারে জীতু কমলের। কিন্তু সেটা ঠিক কবে হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে এখনও ধন্ধে রয়েছেন দর্শকরা। অন্যদিকে দাদার দরবারে এই সপ্তাহে বিগ বসের ঘর থেকে কে আউট হয়ে যাবে তা নিয়েও এখন চলছে জোর জল্পনা কল্পনা। সব মিলিয়ে বিগ বস বাংলা যে দারুন জমে উঠেছে তা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks