...
...
Next Story

বিগ বস আনছেন প্রিন্স অফ কলকাতা, স্টার জলসার ময়দানে সৌরভের ছক্কা

প্রায় ১০ বছর পর বাংলায় ফিরছে বিগ বস বাংলা। সব থেকে বড় এবং চর্চিত এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে কে থাকবেন তা নিয়ে চলছিল জোর জল্পনা কল্পনা। অবশেষে সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে বিগ বস বাংলা সঞ্চালনা করতে প্রস্তুত সৌরভ গঙ্গোপাধ্যায়।

Published on: Jun 27, 2026, 22:22:41 IST
Advertisement

প্রায় ১০ বছর পর বাংলায় ফিরছে ‘বিগ বস বাংলা’। সব থেকে বড় এবং চর্চিত এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে কে থাকবেন তা নিয়ে চলছিল জোর জল্পনা কল্পনা। অবশেষে সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে বিগ বস বাংলা সঞ্চালনা করতে প্রস্তুত সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিগ বস আনছেন প্রিন্স অফ কলকাতা
বিগ বস আনছেন প্রিন্স অফ কলকাতা

চলতি বছরে রিয়ালিটি শোয়ে এসেছে বিরাট বড় রদবদল। ‘দাদাগিরি’ থেকে ‘রান্নাঘর’, ‘দিদি নম্বর ওয়ান’ সবেতেই পরিবর্তিত হয়েছে সঞ্চালক। একদিকে যেমন দাদাগিরির সঞ্চালনা করতে চলেছেন দেব তেমন অন্যদিকে বিগ বস বাংলার সঞ্চালনা নিজের কাঁধে তুলে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: বড় পর্দায় আসছে জুবিন গর্গের জীবনকাহিনি, থাকছে গায়কেরই গাওয়া অপ্রকাশিত দুটি গান

খুব সম্প্রতি স্টার জলসার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় বিগ বস বাংলার ফাস্ট লুক রিলিজ করা হয়েছিল যেখানে ক্যাপশনে পরিষ্কার লিখে দেওয়া হয়েছিল, ‘ভারতবর্ষের সবথেকে বড় বিনোদন এবার বাংলায়।’ সঙ্গে দেখা গিয়েছিল, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রাজকীয় কায়দায় হেঁটে আসছেন সৌরভ।

এবার দ্বিতীয় প্রমো প্রকাশ্যে নিয়ে এলো স্টার জলসা। বাংলার বাঘ সৌরভ গঙ্গোপাধ্যায় ধীরে ধীরে এগিয়ে আছেন। সৌরভের ইতিহাসের সাক্ষী থেকেছে ইডেন গার্ডেন, এবার সঞ্চালনার সাক্ষী থাকবে গোটা বাংলা। নতুন রূপে নতুন ভাবে দাদা ফিরতে চলেছেন ছোটপর্দায়।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকছেন প্রারব্ধি, কোন ভূমিকায় অভিনয় করবেন তিনি?

প্রসঙ্গত, ২০১৬ সালে কালার্স বাংলায় শেষ সম্প্রচারিত হয়েছিল বিগ বস বাংলা সিজন ২। সঞ্চালনার দায়িত্বে ছিলেন টলিউড সুপার স্টার জিৎ। তারও আগে ২০১৩ সালে বিগ বস বাংলার প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন মিঠুন। কিন্তু ২০১৬ সালের পর প্রায় ১০ বছর কেটে গেলেও বিগ বস বাংলা আর ফিরে আসেনি। তবে এবার অপেক্ষার অবসান হতে চলেছে। হিন্দি বিগ বসের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে এবার বাংলাতেও আসতে চলেছে বিগ বস।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks