এই মুহূর্তে বিগ বস বাংলার প্রতিযোগীদের মধ্যে সুবুদ্ধি এবং দূর্বুদ্ধিদের লড়াই লেগেছে। প্রতিযোগিতার মধ্যে তিনজন মানুষ এবং তাদের সঙ্গে রয়েছে একজন করে সুবুদ্ধি এবং একজন করে দুর্বুদ্ধি। গতকালের খেলায় মনামী এবং জীতুকে নিয়ে সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কারণ অনেকেই মনে করেছেন মনামীকে ইচ্ছা করে বল দিয়ে মেরেছে জীতু।

তবে আজ দেখা যাবে আরো একটি নতুন খেলা। একটি বিশাল বড় গোলক ধাঁধার মধ্যে ঢুকতে হবে মানুষকে, যেখান থেকে চোখ বন্ধ করা অবস্থায় তাদের খুঁজে আনতে হবে হিরে। কিন্তু সুবুদ্ধি যেমন তাকে পথ দেখাবে তেমন অন্যদিকে দুর্বুদ্ধি তাকে বারবার ভুল পথ দেখাবে।
এই খেলায় চোখ বাধা অবস্থায় বারবার সমস্যায় পড়বে মানুষ কিন্তু তারপরেও সঠিক রাস্তা নির্বাচন করে তাকে বের করে আনতে হবে হিরে। আগামী খেলায় কে বা কোন মানুষ জিতবে, কে সুবুদ্ধির কথায় চলবে আর কে দুর্বুদ্ধির কথায়, সেটা জানা যাবে আজকের এই এপিসোডে।
আপাতত দুর্বুদ্ধিরা জিতেছে একটি খেলা এবং অন্য একটি খেলায় জিতেছে সুবুদ্ধি। যদিও দুটি খেলাতেই কমবেশি তর্ক-বিতর্ক হয়েছে সকলের মধ্যে। তবে দিনের শেষে দুজনেই একটি করে পয়েন্ট পেয়েছে। আজকের খেলায় দেখা যাবে দুই দলের মধ্যে কোন দল জেতে। সুবুদ্ধি না দূর্বুদ্ধি, কার পথে এগোবে মানুষ?
বিগ বস বাংলায় মাঝ পথে দুই প্রতিযোগী বাদ হয়ে যাওয়ায় সকলের মন খারাপ হয়েছে। কিন্তু যতদূর শোনা যাচ্ছে এই মন খারাপ বেশিদিন স্থায়ী হবে না কারণ আগামী দিনে দুজন নতুন প্রতিযোগি ওয়ার্ল্ড কাড এন্ট্রি হয়ে আসতে পারে বিগ বসের ঘরে। এই দুই প্রতিযোগী হিসেবে নাম উঠে এসেছে দুই তারকা যাদের মধ্যে একজন সৌরভ দাস এবং অন্যজন রনিতা দাস।
{{/usCountry}}বিগ বস বাংলায় মাঝ পথে দুই প্রতিযোগী বাদ হয়ে যাওয়ায় সকলের মন খারাপ হয়েছে। কিন্তু যতদূর শোনা যাচ্ছে এই মন খারাপ বেশিদিন স্থায়ী হবে না কারণ আগামী দিনে দুজন নতুন প্রতিযোগি ওয়ার্ল্ড কাড এন্ট্রি হয়ে আসতে পারে বিগ বসের ঘরে। এই দুই প্রতিযোগী হিসেবে নাম উঠে এসেছে দুই তারকা যাদের মধ্যে একজন সৌরভ দাস এবং অন্যজন রনিতা দাস।
{{/usCountry}}আগামী দিনে এই দুই প্রতিযোগী বিগ বসের ঘরে এলে বাকি সদস্যদের মধ্যে সমীকরণ আবার পাল্টাবে নাকি সকলের মধ্যে বোঝাপড়া আগের মতই থাকবে সেটাই এখন দেখার। আপাতত বিগ বস বাংলা দর্শকদের মধ্যে একটা আলাদা জনপ্রিয়তা অর্জন করেছে যা উত্তরোত্তর বাড়ছে বই কমছে না।