Bikram Chatterjee: ‘তারকাটা’-র আদলে তৈরি কেক, প্রিয়াঙ্কা-সত্যমকে নিয়ে জন্মদিন পালন বিক্রমের
Bikram Chatterjee: আগামী জুন মাসে জি৫ বাংলায় মুক্তি পাবে তারকাটা। তারপরেই বড় পর্দায় আসবে বাবা। এই দুটি প্রজেক্টেই প্রধান চরিত্রে অভিনয় করবেন বিক্রম চট্টোপাধ্যায়। তবে তার আগে বেশ ছোট করেই নিজের জন্মদিন পালন করলেন বিক্রম। আজ অর্থাৎ ১৭ মে ৩৯ বছরে পদার্পণ করলেন বিক্রম।
Bikram Chatterjee: আগামী জুন মাসে জি৫ বাংলায় মুক্তি পাবে ‘তারকাটা’। তারপরেই বড় পর্দায় আসবে ‘বাবা’। এই দুটি প্রজেক্টেই প্রধান চরিত্রে অভিনয় করবেন বিক্রম চট্টোপাধ্যায়। তবে তার আগে বেশ ছোট করেই নিজের জন্মদিন পালন করলেন বিক্রম। আজ অর্থাৎ ১৭ মে ৩৯ বছরে পদার্পণ করলেন বিক্রম।
প্রিয়াঙ্কা-সত্যমকে নিয়ে জন্মদিন পালন বিক্রমের
সামনেই যেহেতু একটি ছবি আর একটি সিরিজ মুক্তি তাই খুব স্বাভাবিকভাবেই এখন ভীষণ ব্যস্ত অভিনেতা। জন্মদিনে তাই এলাহি কোনও আয়োজন নয় শুধু বাড়ির সদস্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন অভিনেতা। কিন্তু বিক্রম যতই সাদামাটাভাবে জন্মদিন পালন করতে চান না কেন, সহকর্মীরা কি সেই কথা মানেন!
তাই জি ফাইভ বাংলার তরফ থেকে ছোট করে আয়োজন করা হয়েছিল বিক্রমের জন্মদিন। এক দিকে প্রিয়াঙ্কা সরকার অন্যদিকে সত্যম ভট্টাচার্যকে পাশে নিয়ে কেক কাটতে দেখা যায় বিক্রমকে। বিক্রমের কেকের থিমও ছিল বেশ ইউনিক। যেহেতু ‘তারকাটা’ ইউনিটের সঙ্গে জন্মদিন পালন করা হয়েছে তাই একটি বড় তারের বান্ডিলের আদলে তৈরি করা হয়েছে কেক। সঙ্গে লিখে দেওয়া হয়েছে, শুভ জন্মদিন তারকাটা।
টলিউড অনলাইন দ্বারা শেয়ার করা ছবিতে দেখা যায় এই দিন বিক্রম পরেছিলেন একটি অফ হোয়াইট রঙের গেঞ্জি, সঙ্গে ফুল স্লিপ শার্ট। মাথায় সবুজ রঙের টুপি। অন্যদিকে প্রিয়াঙ্কা একটি অফ সোল্ডার গাউন পরেছিলেন। সত্যম পরেছিলেন একটি মাল্টি কালারের পাঞ্জাবি।
যদিও জন্মদিনের সেলিব্রেশন রাত বারোটা থেকেই শুরু হয়ে গিয়েছিল। বিক্রমের কথায়, প্রযোজক অভিনব গোটা তারকাটা টিমকে নিয়ে রাত ১১ঃ৩০ এ চলে গিয়েছিলেন বিক্রমের বাড়িতে। ছিলেন কাছের বন্ধুরাও। প্রায় ভোর ৪টে পর্যন্ত চলে সেলিব্রেশন। এরপর জন্মদিনের সকাল থেকে মায়ের সঙ্গেই সময় কাটান অভিনেতা, বন্ধুদের সঙ্গে কেক কাটার পর আবার তিনি মায়ের কাছেই ফিরে যাবেন বলে জানান।
এই সিরিজে প্রিয়াঙ্কা অভিনয় করবেন একজন ভীষণ শান্ত মেয়ের চরিত্রে। খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন ইন্ডিয়ান আইডল খ্যাত মায়াং চ্যাং। থাকবেন সত্যম ভট্টাচার্য। এই ধারাবাহিকে শুধুমাত্র অভিনেতা হিসেবে নয় বিক্রম প্রযোজক হিসাবে কাজ করতে চলেছেন।
এক কথায়, বিক্রমের প্রযোজিত এটি প্রথম ছবি হতে চলেছে। যদিও বিক্রম একা নন, প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিনব ঘোষ। তিনি এই সিনেমার চিত্রনাট্য লেখার কাজেও পরিচালকের সাহায্য করেছেন। অন্যদিকে পরিচালক ‘বেলাইন’ খ্যাত শমীক রায়চৌধুরী ইতিমধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে রেখেছেন।
Home/Entertainment/Bikram Chatterjee: ‘তারকাটা’-র আদলে তৈরি কেক, প্রিয়াঙ্কা-সত্যমকে নিয়ে জন্মদিন পালন বিক্রমের