...
...
Next Story

'মানসিক ভাবে ক্ষতি করা…', বরুণকে ট্রোলের কড়া জবাব দিলেন ‘বর্ডার ২’-এর পরিচালক

সরস্বতী পুজোর আবহে ২৩ জানুয়ারি ‘বর্ডার ২’ মুক্তি পেয়েছে। ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসেও এই ছবি বিরাট সাফল্য পেয়েছে। তবে বরুণ ধাওয়ান শুরুতে ব্যাপক ট্রোল্ড হয়েছিলেন। তবে, ছবিটি মুক্তির পর, বরুণের কাজ দারুণ ভাবে প্রশংসিত হয়। তবে যাঁরা তাঁকে ট্রোল করেছিলেন এবার তাঁদের কড়া জবাব দিলেন নির্মাতারা।

Published on: Jan 26, 2026, 14:17:44 IST
Advertisement

সরস্বতী পুজোর আবহে ২৩ জানুয়ারি ‘বর্ডার ২’ মুক্তি পেয়েছে। ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসেও এই ছবি বিরাট সাফল্য পেয়েছে। তবে, যখন ছবির প্রথম গান এবং ট্রেলার প্রকাশ্যে এসেছিল, তখন বরুণ ধাওয়ান তাঁর হাসির জন্য ব্যাপক ভাবে ট্রোল্ড হয়েছিলেন। তবে, ছবিটি মুক্তির পর, বরুণের কাজ দারুণ ভাবে প্রশংসিত হয়। তবে যাঁরা তাঁকে ট্রোল করেছিলেন এবার তাঁদের কড়া জবাব দিলেন নির্মাতারা।

'মানসিক ভাবে ক্ষতি করা…', বরুণকে ট্রোলের কড়া জবাব দিলেন ‘বর্ডার ২’-এর পরিচালক
'মানসিক ভাবে ক্ষতি করা…', বরুণকে ট্রোলের কড়া জবাব দিলেন ‘বর্ডার ২’-এর পরিচালক

আরও পড়ুন: চতুর্থ বিবাহবার্ষিকীতে চুমুতে মাখামাখি সুদীপ-অনিন্দিতা! স্ত্রীকে কী আদুরে বার্তা দিলেন অভিনেতা?

নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ভূষণ কুমার বলেন, 'অনেক মিম ভাইরাল হচ্ছে যেখানে দুঃখিত বলা হচ্ছে। বরুণ এখন আনন্দে আছেন। আর তাঁর সাফল্য উপভোগ করছেন, নায়ক যে এখন বেশ খুশি তা বলাই বাহুল্য। যাঁরা বরুণ সম্পর্কে খারাপ কথা বলছিলেন, তাঁরাই এখন নায়কের কাজের প্রশংসা করছেন।

পরিচালক ট্রোলিং প্রসঙ্গে যা বলেছেন

পরিচালক অনুরাগ সিংও নেতিবাচক মন্তব্যের জবাবে বলেন, ‘আপনি কারও ছবি না দেখা পর্যন্ত বিচার করতে পারেন না। বরুণের সঙ্গে যা ঘটেছে তা ব্যক্তিগত আক্রমণ ছিল। অনেক নেতিবাচকতা ছিল, সম্ভবত নেতিবাচকতা বিক্রি হয়। অনেকে বলেছিলেন, ওঁর হাসি দেখুন। ও ওঁর হাসি দিয়ে সীমান্তের পরিস্থিতি নষ্ট করতে চলেছে। এটা খুবই বিষাক্ত।’

তিনি আরও জানান, এর ফলে বরুণের উপর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, ‘যদি আপনার উদ্দেশ্য হয় কাউকে মানসিক ভাবে ক্ষতি করা, তাহলে তা ভুল। আপনি যা বলেন তা তাঁদের, তাঁদের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে। তাঁরা হতাশাগ্রস্ত হতে পারে এবং খারাপ বোধ করতে পারে। তাঁদের একটা সম্পূর্ণ জীবন রয়েছে। আমরা জানি না এটা ওঁদের বা ওঁদের পরিবারকে কীভাবে প্রভাবিত করবে।’

প্রসঙ্গত, বরুণ যখন ট্রোলিং সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি জানান যে, তিনি তাঁর কাজের মাধ্যমেই এর জবাব দেবেন। তাঁর ছবিই হবে এর উত্তর।

আর এখন যেভাবে তার প্রশংসা করা হচ্ছে, তাতে বরুণের কথাই সত্য প্রমাণিত হয়েছে এবং তাঁর কাজ সকলকে যে যোগ্য জবাব দিয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks