...
...
Next Story

পার্সি স্বামী সঙ্গে ডিভোর্সের পর ফের বিয়ের পিঁড়িতে বসতে পারেন শ্রীনন্দা? মুখ খুললেন তনুশ্রী-কন্যা

গত বছরের শেষে আরও এক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে টলিপাড়ায়। অভিনেত্রী তথা নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের ১৬ বছরের বিয়ে ভেঙে যায়। পার্সি স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন তনুশ্রী-কন্যা। তারপর কি তিনি ফের বিয়ের পিঁড়িতে বসতে চান এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তিনি।

Updated on: Mar 7, 2026, 21:32:01 IST
Advertisement

গত বছরের শেষে আরও এক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে টলিপাড়ায়। অভিনেত্রী তথা নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের ১৬ বছরের বিয়ে ভেঙে যায়। পার্সি স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন তনুশ্রী-কন্যা। তারপর কি তিনি ফের বিয়ের পিঁড়িতে বসতে চান এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তিনি।

ডিভোর্সের পর ফের বিয়ের পিঁড়িতে বসতে পারেন শ্রীনন্দা? মুখ খুললেন তনুশ্রী-কন্যা
ডিভোর্সের পর ফের বিয়ের পিঁড়িতে বসতে পারেন শ্রীনন্দা? মুখ খুললেন তনুশ্রী-কন্যা

আরও পড়ুন: অনন্যার সঙ্গে বিয়ের আগে মায়ের হাতে আইবুড়োভাত খেলেন সুকান্ত! পোলাও, মটন, পায়েস-সহ আর কী কী ছিল মেনুতে?

শ্রবন্তী বন্দোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীনন্দা এই প্রসঙ্গে বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, ‘তুই কী আবার বিয়ে করবি?’ আমি বলেছি, 'ন্যাড়া বেলতলায় ক'বার যায়?' তবে কখনও ওভাবে না বলতে পারি না। কিন্তু এখনও পর্যন্ত আমি প্রস্তুত নই। ভবিষতে কী আছে আমি জানি না। কিন্তু এখন আমি প্রস্তুত নই। যদি হাতে কোথাও কেটে যায়, তাহলে সেটা সারবে, তাতে ওষুধ লাগানো হবে, সেটা শুকোবে, তারপরই তো আমি সেই হাতটাকে ব্যবহার করতে পারব। ওভাবেই এই বিষয়টাকেও দেখতে হবে।'

প্রসঙ্গত বহু দিন প্রেম করার পর প্রেমিক গেভ সাতারাওয়ালাকে ২০০৯ সালে বিয়ে করেছিলেন তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা। পার্সি স্বামীর সঙ্গে মুম্বইয়ে ঘর বেঁধেছিলেন। কিন্তু সেই ভালোবাসার ঘড়ে চিড় ধরে। বছরের শেষে শ্রীনন্দা একটি পোস্ট করে লিখেছিলেন, ‘আমি আর জেভ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়েছি। হয়ত আপনারা অনেকেই আঁচ করেছিলেন। তবে আমাদের এটা প্রকাশ্যে আনবার আগে কিছু সময়ের দরকার ছিল। জীবন অনিশ্চিত, আমাদের সব অনিশ্চয়তাকেই গ্রহণ করতে হয় সাদরে।’

তিনি আরও বলেন, ‘আপনারা আমাদের যে সমর্থন দেখিয়েছেন, তার জন্য় অশেষ ধন্যবাদ। বিশ্বাস করুন এই সিদ্ধান্ত আমাদের দুজনকে শান্তি দিয়েছে। এই নিয়ে অনেক মন্তব্য শুনবেন, অনেকে কথা বলবে তবে আমার বা আমাদের মায়ের তরফে কোনও প্রতিক্রিয়া (সংবাদমাধ্যমে) আশা করবেন না। আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। এবং এই ব্যাপারে কোনওরকম যোগাযোগ করবেন না।’ শ্রীনন্দা সব শেষে জানান, অনলাইন ভিডিয়োতে কয়েক সেকেন্ডের কিছু মুহূর্ত কোনওদিনই একটা দাম্পত্যের আসল সত্যিটা তুলে ধরতে পারে না। তবে

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks