দুষ্কৃতীদের নিগ্রহের শিকার মিঠি, মেয়েকে নিয়ে কোন অজানা আশঙ্কায় কমলিনী?

স্বতন্ত্র এবং কমলিনীর বিয়ের পর গোটা বাড়িতে তৈরি হয়েছিল আনন্দের আবহ। কিন্তু দুর্ভাগ্যবশত কমলিনীর জীবনে যেন সুখ লেখা নেই আর তাই বিয়ের পর থেকেই একের পর এক সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। 

Published on: Dec 20, 2025, 14:21:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্বতন্ত্র এবং কমলিনীর বিয়ের পর গোটা বাড়িতে তৈরি হয়েছিল আনন্দের আবহ। কিন্তু দুর্ভাগ্যবশত কমলিনীর জীবনে যেন সুখ লেখা নেই আর তাই বিয়ের পর থেকেই একের পর এক সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। বড় বউয়ের হাত থেকে ছেলেকে বেরিয়ে আসতে দেখে যখন খুশি কমলিনী, ঠিক তখনই ছোট ছেলের সম্পর্ক ভাঙতে দেখে ততটাই চিন্তিত সে।

দুষ্কৃতীদের নিগ্রহের শিকার মিঠি
দুষ্কৃতীদের নিগ্রহের শিকার মিঠি

কিন্তু এবার মিঠির সঙ্গে যা ঘটলো তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি বাড়ির কেউ। কৃষানুর সঙ্গে মিঠির সম্পর্ক ধীরে ধীরে তৈরি হচ্ছিল, তাদের মধ্যে চলতে থাকা খুনসুটি বেশ উপভোগ করছিল বাড়ির সকলে। কিন্তু এর মধ্যেই কৃষানুর দেশের বাড়িতে ছুটি কাটাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়তে হল গোটা পরিবারকে।

আরও পড়ুন: 'ঋষি কাপুরের মতোই দেবও... ', দুই অভিনেতার মধ্যে কোন বিশেষ মিল দেখতে পান জিৎ?

কোনওরকমে ডাকাতের দলের হাত থেকে সকলের মুক্তি পেলেও তারা জোর করে তুলে নিয়ে যায় মিঠিকে। একরাত সেই ডাকাত দলের সঙ্গেই থাকতে হয় তাকে, যা যে কোনও পরিবারের কাছে একটি দুঃস্বপ্ন। মিঠিকে সশরীরে বাড়িতে ফিরতে দেখে সকলে খুশি হলেও মিঠির জীবনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা যেন কোনওভাবেই মেনে নিতে পারছে না কেউ।

এর মধ্যেই মুক্তি পেল ‘চিরসখা’ ধারাবাহিকের নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে সমানে কেঁদে যাচ্ছে মিঠি। খুব স্বাভাবিক ভাবেই তার জীবনে যা ঘটে গেছে সেই দুর্ঘটনাকে সহজে ভুলতে পারছে না সে। কিন্তু কমলিনী যখন মেয়েকে গাইনোকোলজিস্ট দেখানোর কথা বলে তখন যেন কিছুটা চিন্তিত দেখায় স্বতন্ত্রকে।

আরও পড়ুন: 'ও তো এমনি এমনি যায়নি, ডাকা হয়েছিল... ', মেসি বিতর্কে শুভশ্রীর পাশে রচনা

কমলিনী মেয়েকে নিয়ে যা ভাবছে, যে আশঙ্কায় দিন কাটাচ্ছে সেটাই কি অবশেষে সত্যি হতে চলেছে? তবে কি গর্ভবতী মিঠি? বিয়ে ভেঙে যাবে কৃষানুর সঙ্গে? আগামী দিনে নিজেকে কীভাবে সামলাবে মিঠি? এইসব প্রশ্নের উত্তর নিয়ে আসতে চলেছে ‘চিরসখা’ ধারাবাহিকের আগামী পর্বগুলি।