...
...
Next Story

Chitrangada: 'হাজার জনের ক্রাশ হলেও তুই আমার ছোট্ট বেবি', ঋতাভরীর জন্মদিনে দিদি চিত্রাঙ্গদা

Chitrangada: টলিউডের সব থেকে মিষ্টি অভিনেত্রীর মধ্যে একজন হলেন ঋতাভরী চক্রবর্তী। এই বিশেষ দিনে কাছের মানুষ এবং বন্ধু-বান্ধবদের থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন অভিনেত্রী। তবে সব থেকে বিশেষ শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রী দিদি চিত্রাঙ্গদা শতরূপা।

Published on: Jun 26, 2026 03:07 PM IST
Advertisement

Chitrangada: টলিউডের সব থেকে মিষ্টি অভিনেত্রীর মধ্যে একজন হলেন ঋতাভরী চক্রবর্তী। এই বিশেষ দিনে কাছের মানুষ এবং বন্ধু-বান্ধবদের থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন অভিনেত্রী। তবে সব থেকে বিশেষ শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রীর দিদি চিত্রাঙ্গদা শতরূপা।

ঋতাভরীর জন্মদিনে দিদি চিত্রাঙ্গদা
ঋতাভরীর জন্মদিনে দিদি চিত্রাঙ্গদা

চিত্রাঙ্গদা ছোটবেলার দুটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি ছবিতে ছোট্ট বোনকে কোলে নিয়ে বসে রয়েছেন চিত্রাঙ্গদা, অন্যটি কিশোরী বয়সের যেখানে পুরনো আমলের কম্পিউটারের সামনে বসে রয়েছে দুই বোন। মাঝের যে ছবিটি রয়েছে সেখানে হবু মা চিত্রাঙ্গদাকে জড়িয়ে ধরে রয়েছেন বোন ঋতাভরী।

আরও পড়ুন: ‘আমি অভিনেত্রী হব’, দিদি নম্বর ১-এ অংশ নেওয়া এই খুদে এখন জি বাংলার নায়িকা, চিনতে পারলেন পুঁচকেকে?

ছোটবেলার স্মৃতি রোমন্থন করে চিত্রাঙ্গদা লেখেন, ‘তুই যতই মুখ বেঁকিয়ে আমার দিকে তাকাস না কেন, আমি কিন্তু সব সময় তোকে আমার দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রাখবো শক্ত করে। তুই আমাদের চোখের মণি, আমাদের পাগলী, সত্যিকারের ভ্রমণপিপাসুকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের।’

চিত্রাঙ্গদার এই পোস্টে কমেন্ট করে বার্থডে গার্ল লিখেছেন, ‘আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার গোটা দুনিয়া।’ প্রসঙ্গত, খুব সম্প্রতি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চিত্রাঙ্গদা। গত মার্চ মাসে ছেলের জন্ম দিলেও মা হওয়ার এক মাস পর সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী।

ছেলের দেখাশোনার পাশাপাশি এখন নিজের নতুন ছবি মুক্তির আনন্দে গা ভাসিয়েছেন চিত্রাঙ্গদা। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে 'অনেকদিন পর', যেখানে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি চিত্রাঙ্গদার অভিনয় ভীষণভাবে গ্রহণযোগ্য হয়েছে দর্শকদের মনে।

আরও পড়ুন: ফের জুটিতে সুদেষ্ণা-অভিজিৎ, ওটিটির পর্দায় আনতে চলেছেন কোন বড় চমক?

অন্যদিকে নিজের জন্মদিন নিয়ে ভীষণ ব্যস্ত ঋতাভরী। জন্মদিনের সকালেই কচিকাচাদের সঙ্গে বার্থডে সেলিব্রেশন করতে দেখা দিয়েছে অভিনেত্রীকে। একটি হলুদ ড্রেস পরে জন্মদিনের সকালে তিনি পৌঁছে যান নিজের স্কুলে যেখানে নিষ্পাপ শিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe