Churni Ganguly: বিবাহিত জীবন একেবারেই পছন্দ ছিল না চূর্ণীর! কোন পথে হাঁটতে চেয়েছিলেন তিনি?

Churni Ganguly: মানুষ জীবন নিয়ে একরকম চিন্তা করে আর হয়ে যায় আর একরকম। ঠিক যেমন ঘটেছিল চূর্ণী গঙ্গোপাধ্যায়ের জীবনে। ছোটবেলা থেকে পাহাড়ের কোলে বড় হয়েছেন তিনি, তারপর যখন কলকাতায় এলেন পড়াশোনা করতে তখন যেন এক লহমায় জীবন পাল্টে গেল।

Published on: Jul 23, 2026, 15:57:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Churni Ganguly: মানুষ জীবন নিয়ে একরকম চিন্তা করে আর হয়ে যায় আর একরকম। ঠিক যেমন ঘটেছিল চূর্ণী গঙ্গোপাধ্যায়ের জীবনে। ছোটবেলা থেকে পাহাড়ের কোলে বড় হয়েছেন তিনি, তারপর যখন কলকাতায় এলেন পড়াশোনা করতে তখন যেন এক লহমায় জীবন পাল্টে গেল।

বিয়ে করার ইচ্ছেই ছিল না চূর্ণীর!
বিয়ে করার ইচ্ছেই ছিল না চূর্ণীর!

যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে করতেই আলাপ হয়ে যায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। যেহেতু দুজনেরই থিয়েটারের প্রতি অগাধ ভালোবাসা ছিল তাই একটা সময় একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠেন তাঁরা। যদিও ভালোবাসার কথা প্রথম বলেছিলেন কৌশিক, প্রথমে সেই ভাবে রাজি না হলেও ১৯৯৩ সালের ১৬ জানুয়ারি কৌশিক গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেন তিনি।

আরও পড়ুন: কাজ না পাওয়া নিয়ে খোঁচা! অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী

কিন্তু জানলে অবাক হয়ে যেতে হয়, প্রথম থেকেই বিয়ে নিয়ে চিন্তা ভাবনা একেবারেই ছিল না চূর্ণীর মনে। তিনি ছোট থেকেই চেয়েছিলেন ‘নান’ হতে। খ্রিষ্টান ধর্মের প্রতি অগাধ ভালোবাসা ছিল তা কিন্তু নয়, তিনি শুধুমাত্র প্রকৃতিকে ভালোবেসেই নিজেকে উৎসর্গ করে দিতে চেয়েছিলেন মানব সেবায়। এমনটাই তিনি জানান সম্প্রতি শ্রীময়ী পিউ-কে দেওয়া সাক্ষাৎকারে।

কিন্তু ঈশ্বরের প্ল্যানিং ছিল একেবারে অন্যরকম। তাই হয়তো এক সময়ের ‘কৌশিকদা’ হয়ে ওঠেন স্বামী। যদিও প্রথমে বিয়ে ব্যাপারটায় আপত্তি থাকলেও সেই মনের মানুষটিকে সারা জীবন সযত্নে আগলে রেখেছেন চূর্ণী। অন্যদিকে কৌশিক তো প্রথম দিন থেকেই স্ত্রীকে চোখে হারান।

আরও পড়ুন: নিট কেলেঙ্কারির ছায়া এবার ডিজিটাল পর্দায়, বড় ঘোষণা জি ফাইভের

আজ কৌশিক এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় শুধুমাত্র সফল পরিচালক তা নয়, তাঁরা উজানের বাবা-মাও। আগামীকাল অর্থাৎ ২৪ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে উজানের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘কাতুকুতু বুড়ো’। অন্যদিকে বড় পর্দায় রমরমিয়ে চলছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’।

এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। ৩ বছর আগে ‘অর্ধাঙ্গিনী’ ছবি ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে এই ছবির গল্প।