টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। বর্তমানে টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে তিনি বি-টাউনেও পাড়ি জমিয়েছেন। তাছাড়াও ঢালিউডেও তিনি কাজ করেছেন। তবে কেবল নায়িকার কাজ নয়, তাঁর সৌন্দর্য থাকে চর্চায়। নিজেকে কীভাবে মেনটেন করেন তিনি? ভাবে ডায়েট করেন। এবার তাঁর সেই সিক্রেট ফাঁস করলেন দর্শনা।

আরও পড়ুন: সুনীল নারাংয়ের মেয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে এলেন নাগা-সামান্থা! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল
রবিবার নায়িকা একটি ভিডিয়ো ভাগ করে নেন সমাজমাধ্যমে। ভিডিয়োয় শাড়িতে নজর কাড়েন তিনি। সেখানে সোনলি পাড়ের সবুজ শাড়িতে দেখা যায় তাঁকে। গাড়ির ভিতরে বসে তাঁকে রোল খেতে দেখা যায়। সেই রোল খেতে খেতেই তিনি কিছু কথা ভাগ করে নেন।
আরও পড়ুন: বক্স অফিসে দাপট কমলো ‘ভূত বাংলা’র! ১৬তম দিনে কত আয় করল অক্ষয়ের ছবি?
তিনি জানান, তিনি যেহেতু ডায়েটে থাকেন তাই বছরে একটা রোল খান। তাঁর কথায়, ‘আজকে বহু মাস পর আমি চিকেন রোল খাচ্ছি। সাধারণ ভাবে বছরে একটা চিকেন রোল খাওয়ার কোটা থাকে। সেটা হচ্ছে পুজোর সময়। পুজোর সময় একদিন আমাকে একটা চিকেন রোল খেতেই হবে। কিন্তু এই বছর পুজোর পরেই আমার একটা গানের শ্যুটিং ছিল। গানটা হল ‘চুরি ছাড়া কাজ নেই’। তাই আমি মোটামুটি ভাবে একটা ডায়েট মেইনটেন করার চেষ্টা করেছি। খুব একটা বেশি কিছু খাইনি বাইরের। তারপর আর এটা খাওয়া হয়নি। তারপর অবশেষে খেলাম।’
আরও পড়ুন: সলমনকে হত্যা করার উদ্দেশ্যেই চলেছিল গুলি! মুখ খুললেন নায়কের দেহরক্ষী
{{/usCountry}}আরও পড়ুন: সলমনকে হত্যা করার উদ্দেশ্যেই চলেছিল গুলি! মুখ খুললেন নায়কের দেহরক্ষী
{{/usCountry}}কাজের সূত্রে, 'চুরি ছাড়া কাজ নেই' গানের সূত্রে নায়িকাকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবিতে দেখা গিয়েছিল। এছাড়াও তিনি গত বছর পরিচালক অনুরাগ বসুর ছবি ‘মেট্রো... ইন দিনো’তে দেখা গিয়েছিল। তাছাড়াও টলিউডের একাধিক ছবি পাশাপাশি ঢালিউডের ছবিতেও কখনও নায়িকার ভূমিকায় আবার কখনও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলে ছিল নায়িকার।