...
...
Next Story

Debapratimm Dasgupta: অসুস্থতার ভুয়ো খবরে জেরবার দেবপ্রতিম, ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়

Debapratimm Dasgupta: দু'জন মানুষের মধ্যে চেহারায় মিল থাকায় অথবা নামের মিল থাকায় অনেক সময় ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

Published on: Jun 12, 2026, 19:37:46 IST
Advertisement

Debapratimm Dasgupta: দু'জন মানুষের মধ্যে চেহারায় মিল থাকায় অথবা নামের মিল থাকায় অনেক সময় ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। কিছুদিন আগেই যেমন ইন্দ্রানী সেনকে ইন্দ্রনীল সেনের স্ত্রী বলে একটি পোস্ট করা হয়, যা দেখে ভীষণ বিরক্ত ইন্ডাস্ট্রির একাধিক তারকা। এবার তেমনই একটি ঘটনা ঘটলো অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্তর সঙ্গে।

অসুস্থতার ভুয়ো খবরে জেরবার দেবপ্রতিম
অসুস্থতার ভুয়ো খবরে জেরবার দেবপ্রতিম

কিছুদিন আগে অভিনেতা মানস দাশগুপ্তর অসুস্থতার খবর শোনা যায়। দুবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। স্মৃতিশক্তি হারানোর পাশাপাশি মানসিক ভারসাম্যের অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে তাঁর। ব্যয়বহুল এই চিকিৎসার জন্য অভিনেতার ভাই সোশ্যাল মিডিয়ায় আবেদন করেন, যা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ, পরিচালক পারমিতা মুন্সি সহ আরও অনেকে।

আরও পড়ুন: ১০ গুন মজা নিয়ে আসছে 'দিদি নাম্বার ওয়ান' সিজন ১০, এবারেও কি থাকছেন রচনা?

কিন্তু সম্প্রতি মানস দাশগুপ্তের বর্তমান ছবির পাশে অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্তর একটি ছবি নিয়ে কোলাজ তৈরি করে একটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে মানস দাশগুপ্তর শারীরিক অবস্থার কথা উল্লেখ করা হয়। কিন্তু মানস দাশগুপ্তের পাশে নিজের ছবি দেখে ভীষণ বিরক্ত দেবপ্রতিম।

সোশ্যাল মিডিয়ায় সেই পোর্টালের পোস্ট শেয়ার করে অভিনেতা লেখেন, ‘ধন্য পোর্টাল। আমি এই মুহূর্তে বাবলি সুন্দরীর ফ্লোরে। এখন অব্দি হ্যাঁ হ্যাঁ করেই বেঁচে আছি। দয়া করুন, আমাকে ছেড়ে দিন। মানসদার দ্রুত আরোগ্য কামনা করি। তাই বলে এই ছবি!’

অভিনেতার এই পোষ্টের কমেন্ট বক্সে অনেকেই এই বিষয়ে অভিনেতার সঙ্গে সহমত পোষণ করেছেন। অভিনেত্রী সায়ন্তনী মল্লিক লেখেন, ‘ব্রেন স্ট্রোক একদম টাইমে ট্রিটমেন্ট না হলে এরকম হতে পারে ডক্টর বলেছিলেন। আমার ক্ষেত্রে আমি ভাগ্যবান ছিলাম।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks