...
...
Next Story

Debolina Dutta and Koneenica Banerjee: আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা, সমাজের কোন ঘটনাকে তুলে ধরা হবে সিনেমায়?

Debolina Dutta and Koneenica Banerjee: ২০১৪ সালে ‘চতুষ্কোণ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। এরপর ‘অন্দরমহল’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এবার অনেকদিন পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে এই দুই অভিনেত্রীকে।

Published on: Apr 14, 2026, 12:12:58 IST
Advertisement

Debolina Dutta and Koneenica Banerjee: ২০১৪ সালে ‘চতুষ্কোণ’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। এরপর ‘অন্দরমহল’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এবার অনেকদিন পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে এই দুই অভিনেত্রীকে। তবে এবার আর কোনও সাংসারিক গল্প নয়, সমাজের একদম অন্য একটি চিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন তাঁরা।

আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা
আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা

সিনেমার নাম ‘মৃত্যুবিষ হরণ’। সিনেমাটির চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন নবাগত পরিচালক অভিষিক্তা। এই সিনেমায় দুই বান্ধবীর চরিত্রে অভিনয় করবেন দুই অভিনেত্রী। দেবলীনার চরিত্রের নাম সোমা, অন্যদিকে কনীনিকার চরিত্রের নাম রূপা।

গল্প প্রসঙ্গে

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সিনেমায় দেখানো হবে এক শনিবারের বিকেল, যেখানে দুই বান্ধবী একসঙ্গে অনেকটা সময় কাটায়। একে অপরের সঙ্গে সুখ-দুঃখের গল্প বলতে বলতেই তারা আলোচনা করবে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে। এই আলোচনার মাধ্যমেই উঠে আসবে পাড়ার এক তরুনীর কথা, যে নিজের প্রেমিকের কাছে যৌন নিপীড়নের শিকার হয়।

আরও পড়ুন: এবার আপনার বেডরুমে পৌঁছে যাবে ভুতেরা! কোন ওটিটিতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’?

তবে দুই বান্ধবীর আলোচনায় শুধুমাত্র সেই মেয়েটির দিকটি ফুটে উঠবে তা কিন্তু নয়, এই পরিস্থিতিতে একজন পুরুষের কী ভূমিকা ছিল বা কেন এই ঘটনা ঘটল সেটাও উঠে আসবে দুই বান্ধবীর আলোচনার মাধ্যমে।

আরও পড়ুন: প্রতীকী প্রতিবাদের ভঙ্গিতে ওঠে কটাক্ষের সুর, এবার ‘আত্মপ্রচার’ করে পালটা জবাব জীতুর

জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে সিনেমার শুটিং। ছবিটি বড় পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক। যদিও দিনক্ষণ এখনও কিছু ঠিক হয়নি। তবে এই সিনেমাটি নিয়ে বেশ উত্তেজিত ছবির দুই নায়িকা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks