...
...
Next Story

ছবি প্রচারের জন্য রাহুলকে ব্যবহার! নাম না করেই শ্রীলেখাকে কড়া জবাব দেবলীনার?

গত ২৯ মার্চ চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন রাহুল বন্দোপাধ্যায়। সশরীরে তিনি এখন আর সবার মধ্যে না থাকলেও তিনি রেখে গিয়েছেন আরও অনেক কাজ, যা একে একে মুক্তি পাচ্ছে। এমন একটি ছবি হল ছবিওয়ালা। যে ছবিতে রাহুলের বিপরীতে অভিনয় করেছেন দেবলীনা দত্ত।

Published on: Jul 13, 2026, 16:59:05 IST
Advertisement

গত ২৯ মার্চ চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন রাহুল বন্দোপাধ্যায়। সশরীরে তিনি এখন আর সবার মধ্যে না থাকলেও তিনি রেখে গিয়েছেন আরও অনেক কাজ, যা একে একে মুক্তি পাচ্ছে। এমন একটি ছবি হল ছবিওয়ালা। যে ছবিতে রাহুলের বিপরীতে অভিনয় করেছেন দেবলীনা দত্ত।

নাম না করেই শ্রীলেখাকে কড়া জবাব দেবলীনার?
নাম না করেই শ্রীলেখাকে কড়া জবাব দেবলীনার?

কিছুদিন আগে ছবির প্রিমিয়ারে রাহুলের মায়ের শাড়ি পরতে দেখা গিয়েছিল দেবলীনা দত্তকে। এছাড়াও বারবার তিনি রাহুলের কথা স্মরণ করেন। তবে শুধুমাত্র এই ছবি নয়, হালে যে ছবি মুক্তি পেয়েছে সেই প্রত্যেকটি ছবির প্রিমিয়ারে বা বিশেষ অনুষ্ঠানে রাহুলের প্রতি সম্মান জানানো হয়েছে।

আরও পড়ুন: বাবা-মাকে নিয়ে নডিবাবুর কেরালা ভ্রমণ, সুখস্মৃতি ভাগ করে নিলেন পিয়া

বারংবার বিভিন্ন অনুষ্ঠানে রাহুলের কথা তুলে ধরার প্রসঙ্গে কিছুদিন আগে শ্রীলেখা বলেন, ‘রাহুল আমাদের সবার মধ্যে থেকে যাবে। কিন্তু মৃত মানুষকে ব্যবহার করবেন না। ওর শিল্প সত্তা থেকে যাক এইটুকুই চাই, কিন্তু যেভাবে প্রতিটি সিনেমার জন্যকে ব্যবহার করা হচ্ছে সেটা করবেন না দয়া করে। নিজের প্রতি একটু অনেস্ট থাকুন প্লিজ।’

এবার নাম না উল্লেখ করেই শ্রীলেখার এই বক্তব্যের করা জবাব দিলেন দেবলীনা দত্ত। আগামী ২৪ তারিখ থেকে ছবিওয়ালা ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল বন্দোপাধ্যায়। এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে উঠে আসে সেই বক্তব্যের কথা, যেখানে শ্রীলেখা বলেন, ‘মৃত মানুষকে ব্যবহার করবেন না।’

আরও পড়ুন: 'ছবি তোলা বন্ধ না করলে...', নেহার পর এবার পাপারাজ্জিদের ওপর চটলেন সোনাক্ষী

রাহুলের নাম বিতর্কে দেবলীনা বলেন, ‘একটা মানুষ যিনি একটি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি শুধুমাত্র সশরীরে নেই বলে আজ তার নাম উল্লেখ করবো না, এটা হতে পারে না। আমি তো বলতে পারি না এই ছবিতে শুধুমাত্র আমি অভিনয় করেছি। তাহলে তো মিথ্যে কথা বলা হবে। একজন অসম্ভব গুণী মানুষ যিনি আমাদের সঙ্গে নেই, তার কথা আমি ১০০ বার বলবো হাজারবার বলবো।’

আগামী দিনের কথা উল্লেখ করে দেবলীনা বলেন,' রাহুলের লেখা নিয়ে আগামী দিনও আমরা কাজ করব। তখন রাহুলের কথা বারবার আমরা বলবো। এইভাবেই আমরা রাহুলের নাম বাঁচিয়ে রাখবো। নিন্দুকেরা নিন্দা করেই খুশি থাক, আমরা আমাদের কাজ করেই খুশি থাকব।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks