'ছবি তোলা বন্ধ না করলে...', নেহার পর এবার পাপারাজ্জিদের ওপর চটলেন সোনাক্ষী
এর আগেও বেশ কয়েকবার পাপারাজ্জিদের ওপর রেগে যেতে দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের। কিছুদিন আগেই নেহা ধুপিয়া ছবি শিকারীদের সাবধান করে বলেন, কেউ যেন পিছন থেকে ছবি না তোলেন। এটা একেবারেই উচিত কাজ নয়। এবার পাপারাজ্জিদের ওপর রেগে গেলেন সোনাক্ষী সিনহা।
এর আগেও বেশ কয়েকবার পাপারাজ্জিদের ওপর রেগে যেতে দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের। কিছুদিন আগেই নেহা ধুপিয়া ছবি শিকারীদের সাবধান করে বলেন, কেউ যেন পিছন থেকে ছবি না তোলেন। এটা একেবারেই উচিত কাজ নয়। এবার পাপারাজ্জিদের ওপর রেগে গেলেন সোনাক্ষী সিনহা।
নেহার পর এবার পাপারাজ্জিদের ওপর চটলেন সোনাক্ষী
রবিবার নববিবাহিতা আকাঙ্ক্ষা রঞ্জন এবং পরিচালক শরণ শর্মার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সোনাক্ষী। সেখানে সোনাক্ষীর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার মধ্যে একটিতে দেখতে পাওয়া যায়, ফটোগ্রাফাররা ভিডিও করা না থামানোতে লেগে যান সোনাক্ষী।
ভিডিওতে দেখতে পাওয়া যায় সোনাক্ষী বলছেন, ‘এবার আর নয়। গাড়ির ভেতরে নয়। হয়ে গিয়েছে। ধন্যবাদ। বিদায়।’ কিন্তু যখন ফটোগ্রাফাররা বারণ করা সত্ত্বেও ছবি এবং ভিডিও নিচ্ছিলেন তখন ভীষণভাবে চটে যান সোনাক্ষী। তিনি বলেন, ‘যতক্ষণ না আপনারা যাচ্ছেন আমি গাড়িতে বসব না।’ এই কথা শুনে উপস্থিত সকলে ফটো তোলা বন্ধ করে দেন।
কিছুদিন আগেই সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহার সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছিল। ডিনার সেরে বেরিয়ে যখন স্বস্ত্রীক শত্রুঘ্ন গাড়িতে উঠছিলেন তখন তাঁদের জায়গা করে দিচ্ছিলেন না পাপারাজ্জিরা। সেই সময়ও ছবিশিকারীদের নিয়ে যথেষ্ট সমালোচনা করা হয়েছিল, তারপরেও আবার একই ঘটনা ঘটল।
২০১০ সালে সলমন খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীতে ‘রাউডি রাঠোর’, ‘লুটেরা’ ও ‘আকিরা’-র মতো ছবিতে অভিনয় করেন। কাজের দিক থেকে, সোনাক্ষীকে সম্প্রতি প্রাইম ভিডিওর ‘সিস্টেম’ ছবিতে দেখা গিয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং প্রযোজনা করেছে বাওয়েজা স্টুডিওস। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন জ্যোতিকা এবং আশুতোষ গোয়ারিকর। এই অভিনেত্রীর হাতে ‘দাহাদ সিজন ২’-ও রয়েছে। ২০২৫ সালে সোনাক্ষীকে ‘জটাধারা’ এবং ‘নিকিতা রায়’ ছবিতে দেখা গিয়েছিল, কিন্তু দুটি প্রকল্পই দর্শক ও সমালোচকদের মন জয় করতে ব্যর্থ হয়।
অভিনয়ের পাশাপাশি সোনাক্ষী ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরিতেও ব্যস্ত। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১১ লক্ষেরও বেশি এবং তার মেকআপ ও স্কিনকেয়ার টিউটোরিয়ালগুলো লক্ষ লক্ষ ভিউ পেয়েছে।
Home/Entertainment/'ছবি তোলা বন্ধ না করলে...', নেহার পর এবার পাপারাজ্জিদের ওপর চটলেন সোনাক্ষী