...
...
Next Story

নতুন বছরে আসছে দেবের ৫০ তম সিনেমা, ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন পর্দার ‘করিমুল’

প্রজাপতি ২ ছবির মুক্তির দিনেই নিজের আগামী ছবির কথা ঘোষণা করেছিলেন দেব। জানিয়েছিলেন, বাইক এম্বুলেন্স দাদা হিসাবে এবার তিনি ধরা দিতে চলেছেন বড়পর্দায়। জীবনের ৫০ তম ছবি হিসেবে তিনি বেছে নিয়েছেন করিমুল হকের জীবনীকে। এবার নববর্ষের প্রথম দিনে জানালেন, ছবি মুক্তির দিনের কথা।

Published on: Jan 1, 2026, 20:42:02 IST
Advertisement

‘প্রজাপতি ২’ ছবির মুক্তির দিনেই নিজের আগামী ছবির কথা ঘোষণা করেছিলেন দেব। জানিয়েছিলেন, বাইক এম্বুলেন্স দাদা হিসাবে এবার তিনি ধরা দিতে চলেছেন বড়পর্দায়। জীবনের ৫০ তম ছবি হিসেবে তিনি বেছে নিয়েছেন করিমুল হকের জীবনীকে। এবার নববর্ষের প্রথম দিনে জানালেন, ছবি মুক্তির তারিখের কথা।

নতুন বছরে আসছে দেবের ৫০ তম ছবি
নতুন বছরে আসছে দেবের ৫০ তম ছবি

২০২৬ সালের প্রথম দিনে আগামী ছবির একটি পোস্টার শেয়ার করে দেব লেখেন, ‘রাস্তার ধুলোয় লেখা এক নীরব বিপ্লব। সাক্ষী থাকুক বাইক এম্বুলেন্স দাদার হিরোইক গল্পের।’ পোস্টারের পাশেই ছোট ছোট করে লেখা ছবি মুক্তির তারিখ।

আরও পড়ুন: 'ছাঁকনি দিয়ে সবাইকে বাদ... ', বছরের শেষে মেয়েকে নিয়ে কোন প্রতিজ্ঞা শ্রীময়ীর?

চলতি বছরের ১৪ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। বিনয় মুদগিল পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবিটি প্রযোজনা করা হবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এবং নন্দী মুভিজের তরফ থেকে। ছবিটি নিবেদনা করবেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী, অর্থাৎ দেব।

এই সিনেমায় আছে আরও একটি বড় চমক। এই সিনেমার হাত ধরেই প্রথম বড়পর্দায় অভিনয় করতে চলেছেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক খ্যাত অঙ্কিতা মল্লিক। তবে শুধু এই প্রথমবার নয়, এর আগে একাধিক ছোট পর্দার অভিনেত্রীকে বড় পর্দায় কাজ করার সুযোগ করে দিয়েছেন দেব।

উল্লেখ্য, প্রথম সাতদিনে প্রজাপতি ২-এর আয় দাঁড়িয়েছে ৩.১৮ কোটি টাকা। জানাচ্ছে, বক্স অফিস সংক্রান্ত ওয়েবসাইট sacnilk। সপ্তম দিনে বক্স অফিসে ছবির নেট কালেকশন ছিল ৪১ লাখ, ছুটির দিনে আয় যতটা বাড়বে বলে আশা করেছিল ভক্তকূল, তেমনটা হয়নি।

আরও পড়ুন: 'আবারও ভালোবাসা আমায় ছেড়ে...', ভাঙা গড়ার মধ্যে কেমন কাটল মিশমির ২০২৫?

তবে বৃহস্পতিবার, ১ জানুয়ারি হয়ত আরেকটু বেশি লাভের মুখ দেখবেন দেব। কিন্তু ১০ কোটির টার্গেট থেকে অনেকটাই দূরে এই ছবি। এখনও পর্যন্ত প্রজাপতি ২-এর কোনও বক্স অফিস রিপোর্ট সামনে আনেননি প্রযোজক দেব। তবে জানিয়েছেন এই ছবির বাজেট ৭ কোটি টাকা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks