...
...
Next Story

হাজারো ব্যস্ততার মাঝেই পুরী ধামে দেব, মন্দিরের সামনে দাঁড়িয়ে তুললেন ছবি

এই মুহূর্তে ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কাটে দেবের। একদিকে দাদাগিরির শুটিং এবং অন্যদিকে আসন্ন ছবি দেশু ৭- এর প্রমোশন, সবকিছু মিলিয়ে দম খেলার সময় নেই অভিনেতার। কিন্তু এত কিছুর মধ্যেও জগন্নাথের ডাকে পুরী মন্দিরে পৌঁছে গেলেন অভিনেতা। জগন্নাথ দর্শন করে মন্দিরের সামনে তুললেন বেশ কয়েকটি ছবি।

Published on: Sep 27, 2026, 19:20:49 IST
Advertisement

এই মুহূর্তে ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কাটে দেবের। একদিকে দাদাগিরির শুটিং এবং অন্যদিকে আসন্ন ছবি ‘দেশু ৭’- এর প্রমোশন, সবকিছু মিলিয়ে দম খেলার সময় নেই অভিনেতার। কিন্তু এত কিছুর মধ্যেও জগন্নাথের ডাকে পুরী মন্দিরে পৌঁছে গেলেন অভিনেতা। জগন্নাথ দর্শন করে মন্দিরের সামনে তুললেন বেশ কয়েকটি ছবি।

হাজারো ব্যস্ততার মাঝেই পুরী ধামে দেব
হাজারো ব্যস্ততার মাঝেই পুরী ধামে দেব

পুরী ধামে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন দেব যার ক্যাপশনে তিনি লেখেন, ‘জয় জগন্নাথ’। মন্দিরের সামনে একটি গোলাপি রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পায়জামা পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে। সঙ্গে হলুদ রঙের উর্নি। দেবের সঙ্গে দেখা যায় তাঁর বাবাকেও। তবে মা বা বোন পুরী ধামে এসেছেন কিনা সেটা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: সোহিনীকে ‘প্রিভিলেজ’ কটাক্ষ নন্দিনীর, মেয়ের হয়ে মুখ খুললেন তাপস পত্নী

২০২৬ দেবের জন্য অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছে। একদিকে যেমন রাজনৈতিক পালা বদলের সাক্ষী হয়েছেন দেব তেমন অন্যদিকে পুরনো প্রেমিকা তথা বান্ধবী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন করে।

এই মুহূর্তে শুধুমাত্র দেব প্রেমিক নয়, গোটা সিনেমা প্রেমিকরা অপেক্ষা করে রয়েছেন দেবের আগামী ছবির জন্য। এই ছবিটি যে দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে পুরনো দিনে সেটা বলাই বাহুল্য। পুরানো সেই জুটিকে আবার নতুন মোড়কে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে।

আরও পড়ুন: 'আমাকে দেখে বিচার করো না', সন্তানদের জন্য কোন বার্তা দিলেন কাঞ্চন?

এই বছর দুর্গাপুজোয় দেবের ছবি প্রতিযোগিতায় নামবে একেন বাবু, এম্পারার ভার্সেস শরৎচন্দ্র, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু ছবির সঙ্গে। প্রত্যেক ছবি নিজের নিজের জায়গায় অতুলনীয় তাই এই বছরের দুর্গাপুজোর বক্স অফিসের প্রতিযোগিতা যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks