...
...
Next Story

একে অপরকে কেক খাইয়ে দিলেন দেব-রুক্মিণী! আবহে প্রাক্তন শুভশ্রীর গান 'মালারে…', বাস্তবে কবে হবে মালাবদল?

নতুন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র র‍্যাপআপ পার্টিতে দেখা যায় 'মালারে…' গানকে আবহে রেখে ইঙ্গিতপূর্ণ হাসি হেসে একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন দেব-রুক্মিণী। বাস্তবে কবে হবে মালাবদল?

Published on: Mar 20, 2026, 19:16:00 IST
Advertisement

দেব আর রুক্মিণী মৈত্রর সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। বিশেষ করে তাঁদের বিয়ে প্রসঙ্গ মাঝে মাঝেই উঠে আসে সংবাদের শিরোনামে। বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এক সঙ্গে একাধিক ছবিতেও কাজ করেছেন। সামনেই আসছে তাঁদের নতুন ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়েছে। ছবি শেষ হওয়ার জন্য তাঁরা একটি বিশেষ পার্টির আয়োজনও করেছিলেন। আর সেখানেই দেখা যায় 'মালারে…' গানকে আবহে রেখে ইঙ্গিতপূর্ণ হাসি হেসে একে অপরকে কেক খাইয়ে দেন দেব-রুক্মিণী।

একে অপরকে কেক খাওয়ালেন দেব-রুক্মিণী!আবহে শুভশ্রীর 'মালারে…',বাস্তবে মালাবদল কবে?
একে অপরকে কেক খাওয়ালেন দেব-রুক্মিণী!আবহে শুভশ্রীর 'মালারে…',বাস্তবে মালাবদল কবে?

আরও পড়ুন: ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র স্ত্রীর ভূমিকায় চমক রুক্মিণীর! আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশ্যে নায়িকার ফার্স্ট লুক

এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই ফের নতুন করে দেব-রুক্মিণীর বিয়ের গুঞ্জন নিয়ে চর্চা শুরু হয়েছে। টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায় 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র র‍্যাপআপ পার্টিতে রংমিলান্তিতে ধরা দিয়েছেন তারকা জুটি। দেবের পরনে কালো শার্ট, অন্যদিকে রুক্মিণী পরেছেন কালো ব্লেজার। খোলা চুলে বস লেডি লুকে ধরা দেন নায়িকা।

ভিডিয়োয় দেখা যায় আবহে দেব-শুভশ্রী জুটির জনপ্রিয় ছবি 'রোমিও' -এর অন্যতম হিট গান ‘কবে দিমু গলায় মালারে…’ বাজছে। আর দেব ও রুক্মিণী একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন। দু'জনের ঠোঁটেই লেগেছিল ইঙ্গিতপূর্ণ হাসি। তবে কি এবার তাঁদের মালাবদলের পালা? সেই উত্তর অবশ্য মেলেনি।

তবে এর আগে বিয়ে প্রসঙ্গে দেব ও রুক্মিণী বহু সাক্ষাৎকারে মুখ খুলেছেন। সম্প্রতি সঙ্গীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক অনুরাগী রুক্মিণীকে এই প্রশ্ন করেন। এই প্রশ্ন শুনে নায়িকা জবাব দেন, ‘যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবে। কিন্তু বলা যায় না বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে… (এই কথা বলেই জিভ কাটেন নায়িকা)।’

অন্যদিকে, দেবকে একটি সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, ‘কোনও একদিন অবশ্যই করব। বিয়ের জন্য যখন সঠিক সময় হবে, যখন আমরা নিজেরা মনে করব এটার জন্য উপযুক্ত। বর্তমানে, আমরা কাজ নিয়েই ব্যস্ত।'

প্রসঙ্গত, দেব চলতি বছরের স্বাধীনতা দিবসে রুপোলি পর্দায় পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় ধরা দেবেন। ইতিমধ্যে সামনে এসেছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র পোস্টার। ছবিতে নায়কের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। দেব-রুক্মিণী জুটি এক সঙ্গে ‘চ্যাম্প’, ‘কিশমিশ’, ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’ -সহ একাধিক ছবি উপহার দিয়েছেন। তবে তাঁদের বহুদিন জুটিতে দর্শকরা দেখেননি। এবার রুক্মিণীকে দেবের সঙ্গে এই ছবিতে দেখা যাবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe