...
...
Next Story

জিতের ছবি KBKBD দেখতে এলেন দেব, তবে কি এক হতে চলেছে দুই পৃথিবী?

দুই পৃথিবী, এই একটি ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন দেব আর জিৎ। এরপর আর কোনও ছবিতে একসঙ্গে কাজ করে ওঠা হয়নি। তবে একসঙ্গে না কাজ করলেও এই দুই তারকার একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা একই রয়েছে।

Published on: Aug 27, 2026, 22:56:45 IST
Advertisement

‘দুই পৃথিবী’, এই একটি ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন দেব আর জিৎ। এরপর আর কোনও ছবিতে একসঙ্গে কাজ করে ওঠা হয়নি। তবে একসঙ্গে না কাজ করলেও এই দুই তারকার একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা একই রয়েছে। কিন্তু মাঝেমধ্যেই দেব এবং জিতের অনুরাগীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায়।

জিতের ছবি KBKBD দেখতে এলেন দেব
জিতের ছবি KBKBD দেখতে এলেন দেব

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি। এই ছবিটি মুক্তি পাওয়ার পরেই দেবের এক ফ্যান পেজের তরফ থেকে জিৎকে কটাক্ষ করা হলে তাতে রাগ প্রকাশ করেন খোদ দেব। তিনি জিৎকে ‘বড় দাদা’ বলে সম্বোধন করে বলেন, আমার সময় হচ্ছে না কিন্তু আমি খুব তাড়াতাড়ি এই সিনেমাটা দেখতে যাব।

আরও পড়ুন: সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা, সবটাই ভ্রম, নাকি আছে কিছু সত্যি?

নিজের দেওয়া সেই কথা রেখেছেন দেব। জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির স্পেশাল স্ক্রিনে আসেন দেব। ছবি দেখার আগে পরিচালককে পাশে নিয়ে তিনি বলেন, ‘এই ছবির কোন নেগেটিভ রিভিউ নেই। আমি জানি ভীষণ ভালো ছবি করেছে পথিকৃৎ।’

আরও পড়ুন: মায়ার গ্রাসে আটকে জীবন, চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?

প্রসঙ্গত, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ প্রথম এক সপ্তাহে আয় করেছে ১ কোটি ৫৩ লাখ টাকা। অন্যদিকে এই ছবিটি মুক্তি পাওয়ার জন্য দেব নিজের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেন। ছবিটি খুব সম্ভবত ডিসেম্বরে মুক্তি পাবে। ডিসেম্বরে ‘টনিক ২’ মুক্তি পাওয়ার কথা ছিল যেটি আগামী বছর মুক্তি পাবে এমনটাই জানিয়েছেন দেব।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks