মৃত্যুর ৪৭ বছর পরেও কেন এত প্রাসঙ্গিক উত্তম কুমার? যা বললেন নাতবৌ দেবলীনা
৪৭ বছর পেরিয়ে গিয়েছে কিন্তু আজও উত্তম কুমারের সেই ম্যাজিক বর্তমান। সেই চোখের চাহনি, সেই হাসি দেখে যেন আজও মুগ্ধ হতে হয়। কিন্তু কোন ম্যাজিকে এই মুগ্ধতা ধরে রেখেছেন মহানায়ক? কি মনে হয় মহানায়কের বড় নাত বউ দেবলীনা কুমারের?
৪৭ বছর পেরিয়ে গিয়েছে কিন্তু আজও উত্তম কুমারের সেই ম্যাজিক বর্তমান। সেই চোখের চাহনি, সেই হাসি দেখে যেন আজও মুগ্ধ হতে হয়। কিন্তু কোন ম্যাজিকে এই মুগ্ধতা ধরে রেখেছেন মহানায়ক? কি মনে হয় মহানায়কের বড় নাত বউ দেবলীনা কুমারের?
মৃত্যুর ৪৭ বছর পরেও কেন এত প্রাসঙ্গিক উত্তম কুমার? যা বললেন নাতবৌ দেবলীনা
উত্তম কুমারের প্রয়াণ দিবসে মহানায়ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেবলীনা বলেন, ‘বিয়ের পর এই বাড়িতে এসে আমার আলাদা কিছু অনুভূতি হয়নি। এই মানুষগুলো ভীষণ সাধারন, সব থেকে বেশি সাধারণ আমার স্বামী। তবে বিশেষ কিছু দিনে আমি বুঝতে পারি যে, কেন উত্তম কুমার আজও সকলের মধ্যে মহানায়ক হিসাবে রয়েছেন।’
দেবলীনা বলেন, ‘২৪ জুলাই হোক বা ৩ সেপ্টেম্বর, এই দিনগুলোয় আমাদের বাড়িতে আজও যেভাবে মানুষরা ভিড় করেন তাতে বোঝা যায় তিনি আজও কতটা প্রাসঙ্গিক। তবে মহানায়কের এই প্রাসঙ্গিকতা থাকার অন্য একটি কারণ হলো তিনি নিজের জীবনকে ভীষণভাবে ব্যক্তিগত রাখতে পছন্দ করতেন।’
দেবলীনার কথায়, ‘এখন যেখানে সোশ্যাল মিডিয়ায় তারকারা একটু রিচ কম হলেই নিজেদের আবার তুলে ধরার জন্য সব কিছু করতে রাজি থাকেন সেখানে একটা সময় দিনের পর দিন নিজের জীবনকে ব্যক্তিগত রেখেছেন মহানায়ক। দাদুর এই জীবনকে ব্যক্তিগত রাখার কায়দা কিছুটা রপ্ত করেছেন গৌরব। তিনিও একইভাবে নিজের জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।’
উত্তম কুমারের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এই কর্মসূচি অনুযায়ী শুক্রবার বেলা ১২ টায় অর্থাৎ নির্ধারিত সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে যান কেওড়াতলা মহাশ্মশানে।
এদিন শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে পালন করা হবে একটি বিশেষ অনুষ্ঠান। ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান, পালন করা হবে উত্তম কুমারের শতবর্ষ।
এই দিন মহানায়ক উত্তম কুমারের ভবানীপুরের বাড়িতেও যান শুভেন্দু অধিকারী। অভিনেতাকে শ্রদ্ধা জানান তিনি। তিনি এও জানান, মহানায়কের স্মৃতির উদ্দেশ্যে যে যে কর্মসূচি নেওয়া হবে আগামী দিনে তার সবটাই অভিনেতার পরিবারের সম্মতি নিয়েই করা হবে।
Home/Entertainment/মৃত্যুর ৪৭ বছর পরেও কেন এত প্রাসঙ্গিক উত্তম কুমার? যা বললেন নাতবৌ দেবলীনা