প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ড্রিম গার্ল হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র? রইল সেই মাখোমাখো প্রেমের গল্প

বলিউড আরও একটি মূল্যবান রত্ন হারালো। বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। দীর্ঘ অসুস্থতার কারণে ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে ধর্মেন্দ্র প্রয়াত হলেন। ধর্মেন্দ্র আজ মারা গেলেও, হেমা মালিনীর সঙ্গে তাঁর প্রেমের গল্প চিরকাল অনুরাগীদের মনে থেকে যাবে। জেনে নিন সেই সুন্দর প্রেমের গল্প।

Published on: Nov 24, 2025, 20:52:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড আরও একটি মূল্যবান রত্ন হারালো। বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। দীর্ঘ অসুস্থতার কারণে ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে ধর্মেন্দ্র প্রয়াত হলেন। অভিনেতার মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রি শোকস্তদ্ধ। ধর্মেন্দ্র আজ মারা গেলেও, হেমা মালিনীর সঙ্গে তাঁর প্রেমের গল্প চিরকাল অনুরাগীদের মনে থেকে যাবে। জেনে নিন সেই সুন্দর প্রেমের গল্প।

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ড্রিম গার্ল হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র?
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ড্রিম গার্ল হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র?

আরও পড়ুন: 'নিজের পছন্দের গাড়ি দিয়ে দেন....', ধর্মেন্দ্রকে নিয়ে আবেগপ্রবণ অর্জুন

আরও পড়ুন:'আবার বাবাকে হারালাম…', ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ কপিল, মন খারাপ অক্ষয়ের

‘হেমা মালিনী বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ নামে একটি আত্মজীবনীতে হেমা মালিনী ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের সুন্দর মুহূর্তগুলি সমন্ধে লেখেন। ১৯৭০ সালে ’তু হাসিন ম্যায় জওয়ান' ছবির সেটে তাঁদের প্রথম দেখা হয়। ধর্মেন্দ্র প্রথম দেখাতেই হেমার প্রেমে পড়ে যান। দু'জনেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। বলা হয়েছে যে ছবিটি শেষ হওয়ার আগেই তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন। একটা পুরনো সাক্ষাৎকারে হেমা বলেছিলেন, ‘তিনি ধর্মেন্দ্রকে দেখে বুঝতে পেরেছিলেন যে তিনিই সেই পুরুষ যার সঙ্গে তিনি তাঁর জীবন কাটাতে চান।’

আরও পড়ুন: ‘আমার লিভার…’, প্রবল অসুস্থতা নিয়েই 'কালরাত্রি ২'-এর ডাবিং সারলেন 'মিঠাইরানী'! কী হয়েছে সৌমিতৃষার?

আরও পড়ুন: ধর্মেন্দ্রর প্রয়ানে শোকাহত বলিউড! 'বিরাট ক্ষতি…', নায়িকা শর্মিলা থেকে করণ-ফারহানের আবেগঘন পোস্ট

তবে যখন ধর্মেন্দ্রর হেমা মালিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন তিনি বিবাহিত ছিলেন। সেই সময় তিনি চার সন্তানের বাবা ছিলেন। ধর্মেন্দ্র ১৯৮০ সালে তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেন। শোনা গিয়েছিল ধর্মেন্দ্র নাকি তাঁর দ্বিতীয় বিয়ের জন্য ধর্মান্তরিতও হয়েছিলেন, কিন্তু ধর্মেন্দ্রকে কখনও এই নিয়ে কিছু বলতে দেখা যায়নি। বরং এই প্রসঙ্গ উঠলে তিনি তা এড়িয়েই গিয়েছেন।

আরও পড়ুন: সানি-ববির পথে হেঁটে অভিনয়ে আসেননি, ধর্মেন্দ্রর প্রথমপক্ষের দুই মেয়েকে চেনেন?

ধর্মেন্দ্র সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘একিস’ নিয়ে চর্চায় ছিলেন। ‘একিস’ ছবির ট্রেলার কয়েক দিন আগে মুক্তি পেয়েছে, সেখানে ধর্মেন্দ্রর সঙ্গে বিগ বি-এর নাতি অগস্ত্য নন্দাও রয়েছেন। এই ছবির মাধ্যমে অগস্ত্য বড় পর্দায় পা রাখতে চলেছেন। ছবিতে ধর্মেন্দ্রর একটা ছোট কিন্তু প্রভাবশালী ভূমিকা রয়েছে, যার কিছু ঝলক ‘একিস’-এর ট্রেলারে দেখা গিয়েছে।

আরও পড়ুন: 'এত বড় স্টার কিন্তু একটু অহংকার ছিল না... ', ধর্মেন্দ্রকে নিয়ে স্মৃতি রোমন্থন টোটার