...
...
Next Story

Dhumketu: সিনেমা প্রেমিকদের জন্য সুখবর, ওটিটি কাঁপাতে আসছে ‘ধুমকেতু’, প্রকাশ্যে মুক্তির দিন

Dhumketu: ২০২৫ সালের ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ছবি ধুমকেতু। ১০ বছর পর এই সিনেমায় দেব এবং শুভশ্রীকে আরও একবার দেখার জন্য হলে দৌড়েছিলেন দর্শকরা। এবার বড় পর্দার গণ্ডি ছাড়িয়ে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।

Published on: May 3, 2026, 16:07:58 IST
Advertisement

Dhumketu: ২০২৫ সালের ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’। ১০ বছর পর এই সিনেমায় দেব এবং শুভশ্রীকে আরও একবার দেখার জন্য হলে দৌড়েছিলেন দর্শকরা। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই সিনেমাটি প্রায় ১৪.৫ কোটি টাকা আয় করেছিল। এবার বড় পর্দার গণ্ডি ছাড়িয়ে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।

ওটিটি কাঁপাতে আসছে ধুমকেতু, প্রকাশ্যে মুক্তির দিন
ওটিটি কাঁপাতে আসছে ধুমকেতু, প্রকাশ্যে মুক্তির দিন

ওটিটি প্লাটফর্মে সিনেমা মুক্তির কথা আগেই ঘোষণা করেছিলেন সিনেমার প্রযোজক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় দেব শুভশ্রীর একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘গেস হোয়াট? বলুন তো, এবার আসছে কারা, যাদের সঙ্গে ফিরবে পুরনো অনুভূতি? সঙ্গে জি ফাইভ হ্যাশ ট্যাগ জুড়ে দিয়েছিলেন তিনি। ফলে বোঝাই যাচ্ছিল যে কোন ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে ধুমকেতু।’

আরও পড়ুন: কখনও অদিতি তো কখনও আরতি, সত্যজিৎ রায়ের সৃষ্টিকে নিজের করে নিলেন সোহিনী

তবে সিনেমা ডিজিটাল প্লাটফর্মে আসছে সে কথা ঘোষণা করা হলেও ছবিটি কবে থেকে দেখতে পাওয়া যাবে সেটা জানাননি রানা সরকার। অবশেষে সেই ঘোষণা করা হল, জি ফাইভ বাংলার তরফ থেকে। শুভশ্রীর একটি ছবি পোস্ট করে সঙ্গে লিখে দেওয়া আর পাঁচ দিন।

তবে শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্ম নয়, ধুমকেতু যে টিভিতে মুক্তি পাবে সে কোথাও জানিয়ে দিয়েছিলেন প্রযোজক। খুব সম্ভবত জি বাংলা অথবা জি সোনার বাংলা, এই দুটি চ্যানেলের মধ্যে যে কোনও একটিতে দেখানো হবে ধুমকেতু।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘ধূমকেতু’-র কাজ শেষ হলেও প্রযোজক রানা সরকার এবং দেবের মধ্যে তৈরি হওয়া কিছু জটিলতার কারণে এই ছবি মুক্তির তারিখ পিছিয়ে যায় বহুদিন। যদিও পরবর্তীকালে এই ছবিটি একটি স্পেশাল ছবি হয়ে উঠেছিল কারণ দেব এবং শুভশ্রীর সেই সময় শেষ ছবি ছিল এটি।

আরও পড়ুন: ‘ঘূর্ণি’ সিরিয়ালে নতুন এন্ট্রি, ‘দীপায়ন’ চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা?

তবে ‘ধুমকেতু’ ছবিতে দেব এবং শুভশ্রীকে একসঙ্গে দেখে যেভাবে দর্শকরা সাড়া দিয়েছিলেন, তাতে করে আবার একসঙ্গে জুটি বাঁধার কথা চিন্তা করেছেন এই তারকাদ্বয়। আগামী দুর্গাপুজোয় তাই বড় পর্দায় দেব শুভশ্রী অভিনীত ছবি দেখতে পাবেন দর্শকরা, যদিও সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe