...
...
Next Story

ঠোঁটে ঠোঁট রেখে প্রেম দিবসে বুঁদ দিব্যজ্যোতি-দিব্যাণী! নতুন ছবিতে ভালোবাসার শেখাবেন তাঁরা

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ হল দিব্যজ্যোতি দত্ত ও দিব্যাণী মণ্ডল। মেগার গণ্ডি ছাড়িয়ে তাঁরা দু'জনই ইতিমধ্যেই বড় পর্দায় পা রেখেছেন।আর আবার বড় পর্দায় ফিরছেন দিব্যজ্যোতি, দিব্যাণীর সঙ্গে জুটি বেঁধে।

Published on: Feb 14, 2026, 10:16:47 IST
Advertisement

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ হল দিব্যজ্যোতি দত্ত ও দিব্যাণী মণ্ডল। মেগার গণ্ডি ছাড়িয়ে তাঁরা দু'জনই ইতিমধ্যেই বড় পর্দায় পা রেখেছেন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে দিব্যজ্যোতির ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে…'। ছবিতে নায়কের অভিনয় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। আর আবার বড় পর্দায় ফিরছেন দিব্যজ্যোতি, দিব্যাণীর সঙ্গে জুটি বেঁধে।

ঠোঁটে ঠোঁট রেখে প্রেম দিবসে বুঁদ দিব্যজ্যোতি-দিব্যাণী! নতুন ছবিতে ভালোবাসার শেখাবেন তাঁরা
ঠোঁটে ঠোঁট রেখে প্রেম দিবসে বুঁদ দিব্যজ্যোতি-দিব্যাণী! নতুন ছবিতে ভালোবাসার শেখাবেন তাঁরা

আরও পড়ুন: প্রথম দিনেই 'বর্ডার ২', 'মরদানি ৩'কে পিছনে ফেলে দিল শাহিদের ছবি! কত আয় করল ‘ও রোমিও’?

প্রেম দিবসের সকালেই এই সুখবর প্রকাশ্যে এনেছেন প্রযোজক রানা সরকার। এবার প্রেমের ছবিতে ধরা দেবে দিব্য-দিব্যাণী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন ছবির পোস্টার। ঠোঁটে ঠোঁট রেখে বুঁদ তাঁরা। ছবির নাম রেড ফ্ল্যাগ - ভালোবাসা বেশি।

'রেড ফ্ল্যাগ - ভালোবাসা বেশি'-এর গল্প

তীব্র, জটিল এবং গভীর আবেগঘন, আজকের পৃথিবীতে ভালোবাসার অনুভূতি ঠিক কেমন হয় তারই প্রতিফলন হল এই ছবি। ‘রেড ফ্ল্যাগ’ আর ‘অতিরিক্ত ভালোবাসা’-এর মধ্যে যে সুক্ষ্ম পার্থক্য রয়েছে সেই পার্থক্যই দেখানো হবে এই ছবিতে। ছবিটি আধুনিক সম্পর্কের বাস্তবতাকে একদম সহজ সরল ভাবে তুলে ধরবে।

আরও পড়ুন: বিজয়নগরের পর এবার কাশ্মীর, ভূস্বর্গে রহস্য সমাধান করবে কাকাবাবু, কবে আসছে সেই ছবি?

কাজের সূত্রে, দিব্যজ্যোতি 'জয়ী' ধারাবাহিকের হাত ধরে বড় পর্দায় পা রেখেছিলেন। তারপর একে একে 'চুনি পান্না', 'দেশের মাটি' ও সর্বশেষ ‘অনুরাগীর ছোঁয়া’ ধারাবাহিকে কাজ করেছেন। প্রায় ৪ বছর ধরে চলা ‘অনুরাগীর ছোঁয়া’ এক সময় টানা টিআরপি টপারও হয়েছে। কিছুদিন আগেই এই মেগা শেষ হয়েছে। তবে মেগা শেষের আগেই অবশ্য দিব্যজ্যোতির কাছে বড় পর্দায় কাজের সুযোগ আসে। তাও আবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। নায়ককের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে…' গত বছরের ডিসেম্বরে বড়দিনে মুক্তি পেয়েছিল। তাছাড়াও শোনা গিয়েছে নায়ক 'গুন গুন করে মহুয়া' ছবিতে টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন। আর প্রেম দিবসে নায়কের নতুন ছবির খবর প্রকাশ্যে এল । যদিও নায়ক এই সব কাজই রানা সরকারের প্রযোজনা সংস্থা ডিসিএম ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্টের সঙ্গেই করছেন।

অন্যদিকে, দিব্যানীও সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র' ছবির হাত ধরে। তবে দিব্যাণী ছোট পর্দায় একটা মেগা 'ফুলকি' করার পরই বড় পর্দায় আত্মপ্রকাশের সুযোগ পান। সৃজিতের ছবি ছাড়াও তাঁকে 'গুন গুন করে মহুয়া' ছবিতে মহুয়া রায়চৌধুরীর অল্প বয়সের চরিত্রে দেখা যাবে। তাছাড়াও শ্রাবন্তী চট্টোয়াপধ্যায়ের সঙ্গে হইচই তে ‘ঠাকুমার ঝুলি’ নামে একটি সিরিজে নায়িকার নাতনির ভূমিকায় দেখা মিলবে দিব্যাণীর।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks