...
...
Next Story

বলিউডের গণ্ডি ছাড়িয়ে এবার দিশা পাটানি হলিউডে ডেবিউ করতে চলেছেন! জানেন কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

দিশা পাটানি এবার বলিউডের গণ্ডি ছাড়িয়ে পাড়ি জমাচ্ছেন হলিউডে! তিনি অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হলিগার্ডস সাগা’-র প্রথম ছবি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক করতে চলেছেন। জানা গিয়েছে, দিশা এই ছবিতে জেসিকা চরিত্রে অভিনয় করবেন।

Published on: May 9, 2026, 21:03:27 IST
Advertisement

দিশা পাটানি এবার বলিউডের গণ্ডি ছাড়িয়ে পাড়ি জমাচ্ছেন হলিউডে! তিনি অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হলিগার্ডস সাগা’-র প্রথম ছবি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক করতে চলেছেন। জানা গিয়েছে, দিশা এই ছবিতে জেসিকা চরিত্রে অভিনয় করবেন।

দিশা পাটানি হলিউডে ডেবিউ করতে চলেছেন! জানেন কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?
দিশা পাটানি হলিউডে ডেবিউ করতে চলেছেন! জানেন কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

আরো পড়ুন: ‘সরকে চুনরি’ বিতর্ক অতীত, কানাডায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা!

পিটিআই-এর খবর অনুযায়ী, দিশা অধীর আগ্রহে ট্রেলার মুক্তির জন্য অপেক্ষা করছিলেন এবং এই অভিজ্ঞতাকে তিনি একই সঙ্গে ‘একদিকে রোমাঞ্চকর, আর একদিকে বেশ ভয়ের’ বলে বর্ণনা করেছেন। অভিনেত্রী জানান যে, তাঁর প্রথম আন্তর্জাতিক প্রোজেক্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে, যা তাঁকে অভিনয়ের কলাকৌশলকে আরও গভীরভাবে অন্বেষণ করার সুযোগ করে দিয়েছে এবং একই সঙ্গে এক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করে মূল্যবান অন্তর্দৃষ্টি লাভ করতে সাহায্য করেছে।

আরো পড়ুন: ‘কম্পাস’-এর শ্যুটিংয়ে শটের মাঝেই গর্ভপাত অন্বেষা! এখন কেমন আছেন অভিনেত্রী ?

আরো পড়ুন: বিজেপির শপথ গ্রহণের অনুষ্ঠানে চাঁদের হাট! প্রসেনজিৎ থেকে মমতা, যিশু, পায়েল-সহ টলিপাড়ার কে কে এলেন ব্রিগেডের ময়দানে?

দিশা আরও জানান যে, ভারতীয় সিনেমায় অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষাকে একটি আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পেরে তিনি কতটা গর্বিত। এই সুযোগটির বিষয়ে তিনি জানান যে, তিনি বরাবরই অ্যাকশন ঘরানার প্রতি আকৃষ্ট ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে গল্প বলা একটা সার্বজনীন শিল্প মাধ্যম, যা সংস্কৃতি ও সীমানা নির্বিশেষে মানুষকে যুক্ত করে।

তাঁর কথায়, ‘আপনি উপলব্ধি করতে পারেন যে গল্প বলা ভাষা ও ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে যায়, পর্দায় সততাটাই আসল। আমি বরাবরই অ্যাকশন ভালোবাসি, এবং নিজের দেশে যা শিখেছি তা বিশ্বে দরবারে মঞ্চে নিয়ে আসাটা আমাকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে তুলেছিল।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe