একদিকে অতিরিক্ত আতশবাজির আওয়াজে ঘুম উড়ে গিয়েছে অবলা শিশুদের অন্যদিকে বাজির আগুনে একের পর এক দুর্ঘটনার খবর সামনে উঠে আসছে। দীপাবলির শব্দবাজি ফাটানো নিয়ে সরব হতে দেখা যায় দিয়া মির্জা, সোনি রাজদানকে। এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী।

দীপাবলীর আগের রাতে ভয়াবহ আগুন লাগে দিব্যাঙ্কার আবাসনে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল আবাসন জুড়ে। সব থেকে দুর্ভাগ্যজনক, এই ঘটনায় প্রাণ হারান আবাসনের নিরাপত্তারক্ষী। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় মন খারাপ অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে তিনি জানিয়েছেন এই কথা।
আরও পড়ুন: 'সাত বছর ধরে একা', দীপাবলিতে কার কথা ভেবে মন খারাপ শ্রুতির?
দিব্যাঙ্কা জানিয়েছেন, বিবেক অর্থাৎ অভিনেত্রীর স্বামীর জন্মদিনের আগের রাতে ঘটনাটি ঘটে। যখন আগুন লাগে তখন পরিবারের প্রত্যেকেই বাড়িতে ছিলেন। সময়মতো তাঁরা সকলে বেরিয়ে আসতে পেরেছিলেন বলে, বড় কিছু দুর্ঘটনা ঘটেনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আবাসনের নিরাপত্তারক্ষীর প্রাণ যায়।
১০ নভেম্বর সমাজ মাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘কিছু কিছু ক্ষতি এত নীরব করে যায় যে সেটা কাটিয়ে ওঠা যায় না। যমজ সন্তানকে নিয়ে যখন প্রথম বাড়ি এসেছিলাম তখন আমাদের আশীর্বাদ করে স্বাগত জানিয়েছিলেন আমাদের এই নিরাপত্তা রক্ষী, যার নাম ধনপত।’
ধনপত, যাকে সবাই ধনপত আঙ্কল নামেই চেনেন। সকলের প্রিয় ছিলেন তিনি। দিব্যাঙ্কার খুব আশা ছিল এই মানুষটি তাদের সন্তানদের বড় হয়ে ওঠা দেখবেন এবং তাদের সঙ্গে সময় কাটাবেন কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হলো না। কালীপুজোর আগের রাতের সন্ধ্যায় বাইরে বের হওয়ার পরিকল্পনা ছিল অভিনেত্রীর গোটা পরিবারের কিন্তু দেরি হয়ে যাওয়ায় তারা বাড়িতেই থেকে গিয়েছিলেন।
{{/usCountry}}ধনপত, যাকে সবাই ধনপত আঙ্কল নামেই চেনেন। সকলের প্রিয় ছিলেন তিনি। দিব্যাঙ্কার খুব আশা ছিল এই মানুষটি তাদের সন্তানদের বড় হয়ে ওঠা দেখবেন এবং তাদের সঙ্গে সময় কাটাবেন কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হলো না। কালীপুজোর আগের রাতের সন্ধ্যায় বাইরে বের হওয়ার পরিকল্পনা ছিল অভিনেত্রীর গোটা পরিবারের কিন্তু দেরি হয়ে যাওয়ায় তারা বাড়িতেই থেকে গিয়েছিলেন।
{{/usCountry}}আরও পড়ুন: প্রবল জ্বর, শ্বাসকষ্ট, রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?
রাতের দিকে যখন এই ঘটনা ঘটে তখন আগে থেকে বিপদ বুঝে আবাসন থেকে বেরিয়ে এসেছিলেন তাই রক্ষা পেয়ে যান। নিরাপত্তারক্ষীর মৃত্যু দিওয়ালির সমস্ত আনন্দ ফিকে করে দিল। প্রথমে খবরটা শুনে মনে হয়েছিল যে যেন খবরটা মিথ্যে হয়ে যায় কিন্তু পরে জানা যায়, ওই ব্যক্তি সত্যিই আর নেই।
সপরিবারে বেঁচে যাওয়ার আনন্দ অবশ্যই রয়েছে কিন্তু সেই আনন্দকেও যেন গ্রাস করে দিয়েছে, প্রিয় মানুষটির চলে যাওয়া। গোটা ঘটনাটি একেবারেই মন থেকে মেনে নিতে পারছেন না অভিনেত্রী। তবে ধনপত চলে গেলেও তার কথা সন্তানদের শোনাবেন দিব্যাঙ্কা, জানাবেন কত ভালো মানুষ ছিলেন তিনি।