...
...
Next Story

বারবার আসছে প্রাণনাশের হুমকি, FIR দায়ের করে কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়?

গত ১০ অগস্ট আচমকাই খবর পাওয়া যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর গোটা পরিবারকে চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একক গেছে পরিচয় ব্যক্তির তরফ থেকে আসা এই চিঠির কথা প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে যায় সর্বত্র। অবশেষে এফআইআর দায়ের করা হল অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির বিরুদ্ধে।

Published on: Aug 12, 2026, 21:20:13 IST
Advertisement

গত ১০ অগস্ট আচমকাই খবর পাওয়া যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর গোটা পরিবারকে চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এক অপিরিচিত ব্যক্তির তরফ থেকে আসা এই চিঠির কথা প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে যায় সর্বত্র। অবশেষে এফআইআর দায়ের করা হল অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির বিরুদ্ধে।

FIR দায়ের করে কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়?
FIR দায়ের করে কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়?

এফআইআর দায়ের করার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন ডোনা গঙ্গোপাধ্যায়। এই গোটা বিষয়টি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এটা আমি করিনি, দাদা আর দাদার সেক্রেটারি করেছে। আমি খুব একটা জানি না এই বিষয় নিয়ে। তবে চিঠিটা অনেকদিন ধরেই আসছিল।’

আরও পড়ুন: প্রথম ছবিতেই রিজেক্ট, অফার যায় কোয়েলের কাছে,কোন ছবি থেকে বাদ পড়েছিলেন নবমিতা?

সৌরভ পত্নী আরও বলেন, ‘আমি সত্যিই জানিনা এই বিষয়টি কে বা কারা করছে। তবে লোকেদের কাজ থাকা উচিত। এসব বেকার কাজ কেন করে বুঝতে পারি না। তবে এই নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। আমি চিন্তাই করছি না এই বিষয়টি নিয়ে।’

চিঠি প্রসঙ্গে

গঙ্গোপাধ্যায় পরিবার সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, প্রায় ছয় মাস ধরে নিয়মিতভাবে ঠিক এমন রহস্যময় চিঠি আসছিল। তবে এটি কোনও অনুরাগীর চিঠি বলে ভুল করেছিলেন গোটা পরিবার। তবে সোমবার একটি নতুন চিঠি আসার পর সৌরভ খুলে পড়তেই বিষয়টি সকলের সামনে উঠে আসে।

পুরো চিঠিটি ইংরেজিতে লেখা এবং সেখানে খুব কড়া ভাষায় সৌরভ এবং গোটা পরিবারকে প্রাণে মেরে ফেলা হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ। পাশাপাশি রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত বিভাগেও যোগাযোগ করা হয়েছে।

প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, বেলঘরিয়ার এক বাসিন্দা অরুন কুমার নামের এক ব্যক্তির নাম ব্যবহার করে কুরিয়ার মারফত এইচডি সৌরভের ঠিকানায় পৌঁছে দেওয়া হত। চিঠিতে লেখা ফোন নাম্বার থেকে ওই নাম জানা যায়। ইতিমধ্যেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। নেপথ্যে ওই ব্যক্তির হাত আছে নাকি অন্য কোনও ব্যক্তি এর সঙ্গে জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks