...
...
Next Story

ষড়যন্ত্রের শিকার ঋদ্ধ, অনুষার হাত থেকে তাকে কীভাবে বাঁচাবে দুলারি?

দুলারি, গ্রামের মেয়ে হলেও তার বিচক্ষণতা অনেক। সে অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে এসেছে শহরে। শহরে তার বাবা ও গোটা পরিবার থাকলেও সে তার বাবাকে নিয়ে কিছুই জানে না। মায়ের কাছ থেকে সে কখনোই পাইনি তার বাবার পরিচয়।

Published on: Nov 28, 2026, 16:02:54 IST
Advertisement

দুলারি, গ্রামের মেয়ে হলেও তার বিচক্ষণতা অনেক। সে অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে এসেছে শহরে। শহরে তার বাবা ও গোটা পরিবার থাকলেও সে তার বাবাকে নিয়ে কিছুই জানে না। মায়ের কাছ থেকে সে কখনোই পাইনি তার বাবার পরিচয়। কিন্তু নিজের মতো যুদ্ধ করতে করতেই একটা সময় শহরে নিজের মাটি শক্ত করে ফেলেছে দুলারি।

অনুষার হাত থেকে তাকে কীভাবে বাঁচাবে দুলারি?
অনুষার হাত থেকে তাকে কীভাবে বাঁচাবে দুলারি?

কিন্তু এই যুদ্ধের মধ্যেও সে একটা মানুষকে খুব ভালবেসে ফেলেছে সে হলো তার স্যার ঋদ্ধ। অন্যদিকে ঋদ্ধও ভালোবেসে ফেলেছে দুলারিকে। কিন্তু দুলারি যখনই তার মনের কথা বলতে যাবে বা অন্যদিকে ঋদ্ধ যখন তার মনের কথা দুলারিকে বলতে যাবে ঠিক তখনই বড় চাল চেলে দেয় অনুষা।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

সে ঋদ্ধকে প্রপোজ করে, যার উত্তরে অনুষাকে চড় মারে ঋদ্ধ। এই মারের বদলা নিতে অনুষা ষড়যন্ত্র তৈরি করে যার ফাঁদে পা দেয় ঋদ্ধ। সে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপরই নিজের বিয়ের কথা কলেজে সবাইকে বলে দেয় অনুষা।

আরও পড়ুন: সত্যি কি আসে স্বপ্নের রাজপুত্র? ভাগ্যলক্ষ্মীর জীবনের গল্প বলবে ‘তুমি আছো তাই’

দুলারির কাছে স্পষ্ট হয়ে যায় যে তার স্যার এই বিয়ের জন্য জোর করে রাজি হয়েছে। ঋদ্ধকে বাঁচাতে এবার নতুন লড়াই শুরু করবে দুলারি। এই লড়াইয়ে জিতবে কে? জানার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ৫ এবং ৬ ডিসেম্বর, ৫:৩০ মিনিট থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks