...
...
Next Story

বিগ বসের ঘরে প্রসেনজিৎকে দেখে চোখে জল দুর্নিবারের,' এবার জামাই জিতবেই' মন্তব্য নেট পাড়ার বাসিন্দাদের

বিগ বস বাংলার ঘরে এবার হতে চলেছে মহা ধামাকা। দাদার দরবারে আজ আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই প্রসেনজিৎকে দেখে যে সকলের মনে একটা আলাদাই অনুভূতি হবে সেটা বলাই বাহুল্য। মনামী ঘোষ থেকে শুরু করে ভরত কল, সকলের সঙ্গেই কাজ করেছেন প্রসেনজিৎ।

Published on: Oct 4, 2026, 13:00:29 IST
Advertisement

বিগ বস বাংলার ঘরে এবার হতে চলেছে মহা ধামাকা। দাদার দরবারে আজ আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই প্রসেনজিৎকে দেখে যে সকলের মনে একটা আলাদাই অনুভূতি হবে সেটা বলাই বাহুল্য। মনামী ঘোষ থেকে শুরু করে ভরত কল, সকলের সঙ্গেই কাজ করেছেন প্রসেনজিৎ। অন্যদিকে জীতু কমলের সঙ্গে নরমে গরমে সম্পর্ক হলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন তিনি।

বিগবসে প্রসেনজিৎকে দেখে চোখে জল দুর্নিবারের
বিগবসে প্রসেনজিৎকে দেখে চোখে জল দুর্নিবারের

কিন্তু বিগ বসের প্রতিযোগিতার মধ্যে যার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক তিনি হলেন দুর্নিবার সাহা। প্রসেনজিতের ম্যানেজার মোহরের স্বামী দুর্নিবার, তাই খুব স্বাভাবিকভাবেই টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একপ্রকার বাবার চোখেই দেখেন দুর্নিবার।

আরও পড়ুন: '৯৫ সাল থেকে যে স্বপ্ন দেখছিলাম সেটা পূর্ণ হয়েছে', কোন স্বপ্ন পূরণ হল অম্বরীশের?

বিগ বস বাংলার নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বিগ বস বাংলার ঘরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেই কান্নায় ভেঙে পড়েছেন দুর্নিবার। সকলেই প্রসেনজিৎকে দেখে হাততালি দিলেও শুধুমাত্র দুর্নিবার মানসিকভাবে ভেঙে পড়েন। এই প্রমো মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্নিবার এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন নেটপাড়ার বাসিন্দারা।

যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুর্নিবারের স্ত্রী মোহরের ভীষণ কাছের একজন মানুষ তাই কিছু মানুষ ভাবছেন প্রসেনজিৎকে দেখে নিজের বাড়ির সদস্যদের কথা মনে পড়ে গিয়েছে দুর্নিবারে তাই সে এইভাবে কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু কমেন্ট বক্সে যে কমেন্ট সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হল, অনেকেই মনে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিগ বসের ঘরে এসেছেন, তাই এবার দুর্নিবারকে আর কেউ আটকাতে পারবে না।

আরও পড়ুন: 'ভিকটিম কার্ড প্লে হচ্ছিল না বলেই', মনামী- জীতুর ঘোড়া বিতর্কে মুখ খুললেন নবনীতা

কেউ কেউ মজার ছলে লিখেছে, ‘দুর্নিবারের হাতেই ট্রফিটা তুলে দিন, কারণ এনার কথাতেই শো টা চলছে’। কেউ আবার লিখেছে, ‘শশুরমশাইকে দেখে কান্নাকাটি করছে। এবার চ্যাম্পিয়ন হবেই দুর্নিবার।’ কেউ আবার দুর্নিবারের কান্নাকে কটাক্ষ করে লিখেছে, ‘বিগ বস বাংলার বাড়িতে সব থেকে বেশি কান্নাকাটি করে এই ছেলেটাই। মেয়েদের থেকেও বেশি কাঁদেও।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks