...
...
Next Story

Dwaipayan Das: অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা? গুঞ্জন ছড়াতেই যা বললেন দ্বৈপায়ন

Dwaipayan Das: টানা ৬ মাস অভিনয় জগত থেকে দূরে ছিলেন দ্বৈপায়ন দাস। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন দুই শালিক ধারাবাহিকে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, মায়ের অসুস্থত এবং তারপর মায়ের মৃত্যু, সবটা মিলিয়ে তিনি কিছুদিন কাজের জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।

Published on: May 3, 2026, 22:37:45 IST
Advertisement

Dwaipayan Das: টানা ৬ মাস অভিনয় জগত থেকে দূরে ছিলেন দ্বৈপায়ন দাস। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন দুই শালিক ধারাবাহিকে। প্রায় ৬ মাস পর আবার তিনি ফিরে এসেছেন গঙ্গা ধারাবাহিকের হাত ধরে। কিন্তু কেন এই কর্ম বিরতি? এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, মায়ের অসুস্থতা এবং তারপর মায়ের মৃত্যু, সবটা মিলিয়ে তিনি কিছুদিন কাজের জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।

অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা?
অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা?

কিন্তু দ্বৈপায়নের কাজের জগত থেকে দূরে থাকার নেপথ্যে অন্য কারণ ছিল। অভিনেতা নাকি ভোকাল কর্ডের সমস্যায় ভুগছিলেন। গলায় গুরুতর সমস্যার কারণেই তিনি নাকি অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। সোশ্যাল মিডিয়ায় কিছু পেজে এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হলেন অভিনেতা।

আরও পড়ুন: কখনও অদিতি তো কখনও আরতি, সত্যজিৎ রায়ের সৃষ্টিকে নিজের করে নিলেন সোহিনী

নির্দিষ্ট কিছু পেজের সেই খবরের স্ক্রিনশট শেয়ার করে দ্বৈপায়ন লেখেন, ‘দাদা দিদি, আমার ভোকাল কর্ড খারাপ হয়নি। কিন্তু নিশ্চিতভাবে আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। সকালে বোধ হয় কোমডে বসে ঠিক করে ইয়ে হয়নি তাই বসে বসে এইসব আকাশ কুসুম মাথায় আসছে। আপনার ব্রেনের সমস্ত কর্ড সুস্থ হয়ে উঠুক এই কামনাই করি। পরেরবার কিছু ছাপার আগে অন্তত মিনিমাম যোগাযোগ টুকু করবেন।’

আরও পড়ুন: ‘ঘূর্ণি’ সিরিয়ালে নতুন এন্ট্রি, ‘দীপায়ন’ চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা?

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘গঙ্গা’ ধারাবাহিকে অর্জুনের দাদার চরিত্রে অভিনয় করছেন দ্বৈপায়ন। অর্জুনের দাদা উদয়ন ভাইয়ের মতো উচ্চপদস্থ কর্মচারী নয়, বরং রান্না করতে বেশ পছন্দ করে সে। চরিত্রটি যে খুব ইতিবাচক সেই বিষয় নিয়ে সন্দেহ নেই তবে আগামী দিনে এটি ইতিবাচক থাকবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks