...
...
Next Story

Ektaa Kapoor: ‘লক আপ’ দ্বিতীয় সিজনে কেন নেই কঙ্গনা? আসল সত্যি ফাঁস করলেন একতা কাপুর

Ektaa Kapoor: নতুন সিজন নিয়ে ফিরতে চলেছে লক আপ। দ্বিতীয় সিজনের নাম 'লক আপ: সচ ইয়া সাজা'। তবে শুধুমাত্র নামের ক্ষেত্রে পরিবর্তন এসেছে তা নয়, পরিবর্তন এসেছে সঞ্চালকের দিক থেকেও। দ্বিতীয় সিজনে আর দেখতে পাওয়া যাবে না কঙ্গনা রানাওয়াতকে।

Published on: Jun 23, 2026, 15:10:14 IST
Advertisement

Ektaa Kapoor: নতুন সিজন নিয়ে ফিরতে চলেছে লক আপ। দ্বিতীয় সিজনের নাম 'লক আপ: সচ ইয়া সাজা'। তবে শুধুমাত্র নামের ক্ষেত্রে পরিবর্তন এসেছে তা নয়, পরিবর্তন এসেছে সঞ্চালকের দিক থেকেও। দ্বিতীয় সিজনে আর দেখতে পাওয়া যাবে না কঙ্গনা রানাওয়াতকে। কঙ্গনার পরিবর্তে দ্বিতীয় সিজন সঞ্চালনা করতে চলেছেন রিতেশ দেশমুখ এবং ফারাহ খান। কিন্তু কেন কঙ্গনা থাকলেন না দ্বিতীয় সিজনে? আসল সত্যি ফাঁস করলেন একতা কাপুর।

‘লক আপ’ দ্বিতীয় সিজনে কেন নেই কঙ্গনা, আসল সত্যি ফাঁস করলেন একতা কাপুর
‘লক আপ’ দ্বিতীয় সিজনে কেন নেই কঙ্গনা, আসল সত্যি ফাঁস করলেন একতা কাপুর

সোমবার মুম্বইয়ে 'লক আপ: সচ ইয়া সাজা' উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে একতা এই প্রসঙ্গে সরাসরি কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। যদিও অনুষ্ঠানের একতা একা নন, উপস্থিত ছিলেন রিতেশ দেশমুখ, ফারাহ খান ইন্ডিয়ার কনটেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল।

আরও পড়ুন: অবশেষে জল্পনার অবসান, ২৯ জুন থেকে দিদি নাম্বার ওয়ানের দায়িত্ব স্বস্তিকার কাঁধে

কঙ্গনা কেন দ্বিতীয় পর্বে এলেন না সেই প্রশ্নের জবাবে একতা বলেন, ‘অনুষ্ঠানটি পুরোটাই ফরম্যাট করে দেওয়া হয়েছে। পুরনো ভাবনার বদলে নতুন ভাবনা আনা হয়েছে। আমাদের যে ধরনের জেলার এবং বিচারকের ফরম্যাট ছিল আগেরবার, সেটা পুরোটাই পাল্টে দেওয়া হয়েছে। আগের পর্বের কিছুই এই পর্বের মধ্যে রাখা হয়নি। তাই যখন পুরোটাই পাল্টে দেওয়া হয়েছে তাই পুরনো সঞ্চালিকাকেও পাল্টে দেওয়া হবে এটাই স্বাভাবিক। তবে আমি নিশ্চিত কঙ্গনা এই বিষয়টি বুঝেছেন।’

আরও পড়ুন: রান্নাঘরের দায়িত্ব গেলে শাশুড়ি বৌমার হাতে! ২৯ জুন থেকে আসছে নতুন জুটি

প্রসঙ্গত, দ্বিতীয় সিজনে ১৪ জন ব্যক্তিকে দেখতে পাওয়া যাবে যারা জেলের বন্দী হয়ে থাকবেন। ছয় সপ্তাহ ধরে তারা দৈনন্দিন কাজ করবেন জেলের মধ্যে। এই সময়ের মধ্যে তারা বিশেষ অভিযোগ পত্র জমা দেবেন, তাদের শাস্তি দেওয়া হবে এবং তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে।

‘লক আপ: সচ ইয়া সাজা’ যৌথভাবে প্রযোজনা করেছে বালাজি টেলিফিল্মস লিমিটেড এবং কলোসিয়াম, এবং মালয় প্রধান নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে যখন এটি শুরু হয়, তখন শো-টি অল্টবালাজি এবং এমএক্স প্লেয়ারে প্রিমিয়ার হয়েছিল। এই রিয়েলিটি শো-টি ২৭ জুন থেকে প্রতি শনি থেকে বুধবার রাত ৮টায় নেটফ্লিক্সে স্ট্রিম হবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks